গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সেই ইতালির বিপক্ষেই কোচ হিসেবে অভিষেক হচ্ছে জিদানের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৫২ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৩৪ এএম ২০২৬
সেই ইতালির বিপক্ষেই কোচ হিসেবে অভিষেক হচ্ছে জিদানের
ছবি

ছবি সংগৃহীত

প্রায় ২০ বছর আগে ইতালির বিপক্ষে ২০০৬ বিশ্বকাপ ফাইনালেই ফুটবলার হিসেবে শেষবার মাঠে নেমেছিলেন জিনেদিন জিদান। সেই ম্যাচের হেডবাট, লাল কার্ড আর অপূর্ণ বিদায়ের স্মৃতি আজও ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। ভাগ্যের কী নির্মম পরিহাস, ফ্রান্সের কোচ হিসেবে নিজের প্রথম হোম ম্যাচেও প্রতিপক্ষ সেই ইতালিই। আর সেই ঐতিহাসিক পুনর্মিলন ঘিরে সমর্থকদের উন্মাদনা এতটাই তুঙ্গে যে ম্যাচের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) শনিবার নিশ্চিত করেছে, আগামী ২ অক্টোবর স্টাড দ্য ফ্রান্সে উয়েফা নেশনস লিগের ম্যাচে ইতালির বিপক্ষে জিদানের প্রথম হোম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। নতুন কোচকে ঘরের মাঠে প্রথমবার দেখতে মুখিয়ে থাকা সমর্থকদের ব্যাপক আগ্রহেই অল্প সময়ের মধ্যে স্টেডিয়াম হাউসফুল হয়ে যায়।

এই ম্যাচটি শুধুই নেশনস লিগের আরেকটি লড়াই নয়, এটি জিদানের ক্যারিয়ারের এক প্রতীকী অধ্যায়ও। ২০০৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইতালির বিপক্ষেই নিজের শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন জিদান। এরপর টাইব্রেকারে হেরে শিরোপাও হাতছাড়া হয় ফ্রান্সের। সেই বিতর্কিত বিদায়ের দুই দশক পর, আবারো ইতালিকে সামনে পেয়েই নতুন ভূমিকায় ঘরের মাঠে যাত্রা শুরু করতে যাচ্ছেন ফরাসি কিংবদন্তি।

ম্যাচটির জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৫ ইউরো থেকে ১৭৫ ইউরো পর্যন্ত। বিভিন্ন ক্যাটাগরির সব আসনই বিক্রি হয়ে গেছে, যা জিদান যুগের শুরুতে ফরাসি সমর্থকদের প্রত্যাশা ও উচ্ছ্বাসেরই প্রমাণ।

এসি/আপ্র/০২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
৩০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দ...

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে!
৩০ সেপ্টেম্বর ২০২৬

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে!

বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। তার বিদায়...

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল
২৯ সেপ্টেম্বর ২০২৬

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল

বিরতির পর ব্রাজিলের খেলায় বেশ উন্নতি হলো, বিশেষ করে আক্রমণে। ফলও পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ...

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি
২৯ সেপ্টেম্বর ২০২৬

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি

সদস্য সংস্থাগুলোকে লাল লাখ মার্কিন ডলার বিতরণের বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই