গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

ফ্রান্সের গতি থামাতে নিজেদের খেলাতেই আস্থা স্পেনের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:০৩ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৩৭ এএম ২০২৬
ফ্রান্সের গতি থামাতে নিজেদের খেলাতেই আস্থা স্পেনের
ছবি

ফ্রান্স ম্যাচের আগে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন স্পেনের ফুটবলাররা -ছবি রয়টার্স

বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের গতিময় ফুটবল নিয়ে সতর্ক স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে ফরাসিদের মোকাবিলায় নিজেদের কৌশল বদলানোর প্রয়োজন দেখছেন না তিনি। বরং স্পেনের স্বাভাবিক ছন্দের খেলাতেই জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী এই স্প্যানিশ কোচ।

এবারের বিশ্বকাপে দুর্দান্ত গতিনির্ভর ফুটবল উপহার দিয়ে গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে শীর্ষে থেকে নকআউটে ওঠে ফ্রান্স। শেষ বত্রিশ, শেষ ষোলো ও কোয়ার্টার-ফাইনালের কোনো ম্যাচেই অতিরিক্ত সময়ে খেলতে হয়নি তাদের। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং টানা দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সকে এবারও শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অন্যদিকে, ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের শুরুটা প্রত্যাশামতো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছে দলটি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কেইপ ভার্ডের সঙ্গে গোলশূন্য ড্র করার পর সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে গ্রুপসেরা হয় তারা। নকআউট পর্বেও অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়নি স্প্যানিশদের।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাসে অনুষ্ঠিত হবে দুই ইউরোপীয় শক্তির বহুল প্রতীক্ষিত সেমি-ফাইনাল। কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেদের নিয়ে গড়া ফরাসি আক্রমণভাগের বিপক্ষে লড়বে স্পেন।

গত তিন বছরে এটি হবে দুই দলের তৃতীয় মুখোমুখি লড়াই। আগের দুটি ম্যাচেই জয় পেয়েছে স্পেন। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনাল এবং ২০২৫ সালের নেশন্স লিগের সেমি-ফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল লুইস দে লা ফুয়েন্তের দল।

তবে অতীতের সাফল্যকে বর্তমানের সঙ্গে মেলাতে রাজি নন স্পেন কোচ।

তিনি বলেন, “যেকোনো প্রতিযোগিতার এই পর্যায়ে ফ্রান্স সবসময়ই শিরোপার অন্যতম প্রধান দাবিদার। বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠা অত্যন্ত কঠিন। সব দলই এখানে শক্তিশালী এবং আমরাও তার ব্যতিক্রম নই। এখন ফাইনালে ওঠার লড়াই।”

দে লা ফুয়েন্তে আরো বলেন, “দুই বছর আগের ফ্রান্স আর এখনকার ফ্রান্স এক নয়। অনেক খেলোয়াড় একই থাকলেও দলটির খেলার ধরন ও কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আমার বিশ্বাস, দুই দলই আগের চেয়ে আরো পরিণত ও উন্নত হয়েছে।”

ফ্রান্স ও স্পেনের খেলার ধরনে স্পষ্ট পার্থক্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

স্পেন কোচ বলেন, “পর্তুগালের বিপক্ষে আমরা প্রায় একই ধরনের দুটি দলের মুখোমুখি হয়েছিলাম। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ফ্রান্স গতিনির্ভর ফুটবলে স্বচ্ছন্দ। তাই আমাদের নিজেদের খেলাই খেলতে হবে। আমরা জানি, আমাদের কিছু দুর্বলতা আছে। কখনও কখনও রক্ষণভাগ অরক্ষিত হয়ে পড়ে। তবে আমাদের শক্তিশালী রক্ষণ রয়েছে এবং দলগত ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছি।”

তিনি আরো বলেন, “ফ্রান্সের শক্তি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা আছে। তবু নিজেদের পরিকল্পনা থেকেই সরে আসার কোনো কারণ দেখি না। আমরা কোনো নির্দিষ্ট ছকে আবদ্ধ দল নই। প্রয়োজন হলে পরিবর্তন আনা হবে। তবে নিজেদের স্বাভাবিক খেলাই খেলব, কারণ এই ধরনেই ফ্রান্সের বিপক্ষে সর্বশেষ দুটি ম্যাচে জয় পেয়েছি।”
সানা/আপ্র/১৪/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্ষমা চেয়েও রেহাই নেই, জরিমানার মুখে আর্জেন্টাইন তারকা
১৬ অক্টোবর ২০২৬

ক্ষমা চেয়েও রেহাই নেই, জরিমানার মুখে আর্জেন্টাইন তারকা

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লাব কর্মকর্তাদের সমালোচনা করে বিপাকে পড়েছেন...

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট
১৫ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের জায়গা আরও পোক্ত করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।...

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত
১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। ‘সিক্স কিংস স্ল্যাম’ প্রদর্শন...

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস
১৫ অক্টোবর ২০২৬

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস

প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখিয়ে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল পিএসজি। কোণঠাসা অবস্থায় বিরতির পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে