গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খলনায়িকা হতে চান পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:৪০ এএম ২০২৬
খলনায়িকা হতে চান পূর্ণিমা
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ অভিনয়জীবনে দর্শকের কাছে রোমান্টিক ও কোমল স্বভাবের নায়িকা হিসেবেই পরিচিতি পেয়েছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তবে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তিনি ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষ করে খলনায়িকা বা নেতিবাচক চরিত্রে নিজেকে উপস্থাপন করতে চান বলে জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে পূর্ণিমা বলেন, তার অনেক দিনের ইচ্ছা পর্দায় এমন একটি খল চরিত্রে অভিনয় করা, যা দর্শকের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

পূর্ণিমার ভাষায়, ‘আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন ধরনের চরিত্রে অভিনয় করার। এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।’

তিনি মনে করেন, তার কোমল চেহারা ও দীর্ঘদিনের রোমান্টিক ইমেজের কারণেই নির্মাতারা তাকে কখনো নেতিবাচক চরিত্রে ভাবেননি।

অভিনেত্রী বলেন, ‘এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই মনে করেন, আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র মানাবে না। দর্শকেরাও আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকেই দেখতে অভ্যস্ত। তবে এবার এর সম্পূর্ণ বিপরীত কোনো চরিত্রে কাজ করতে পারলে ভালো লাগবে।’

একসময় দেশের চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত নায়িকা হলেও বর্তমানে অভিনয়ে অনেকটাই অনিয়মিত পূর্ণিমা। প্রায় তিন বছর আগে তাকে দুটি ওটিটি কনটেন্টে দেখা যায়। এরপর মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের সঞ্চালনায় অংশ নিলেও নতুন অভিনয় প্রকল্পে খুব একটা দেখা যায়নি।

এসি/আপ্র/১৪/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
০৫ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে,...

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ

বলিউডের দুই সিনেমা ‘পেড্ডি’ ও ‘টক্সিক’-এ নারীদের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। এ...

কারিনা যে আক্ষেপে ভোগেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

কারিনা যে আক্ষেপে ভোগেন

বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে কারিনা কাপুরের সিনেমায় যাত্রা কিশোরী বয়সে। তবে জীবনের একটি বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে