গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রোদ ফিরতেই স্বস্তির ছোঁয়া রাজধানীতে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:১৫ এএম ২০২৬
রোদ ফিরতেই স্বস্তির ছোঁয়া রাজধানীতে
ছবি

ছবি সংগৃহীত

টানা দুই দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতার পর রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে স্বাভাবিক জনজীবন। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকায় নগরবাসীর দুর্ভোগ অনেকটাই কমেছে। রাস্তাঘাট থেকে পানি নেমে যাওয়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গন্তব্যে মানুষের চলাচলও স্বাভাবিক হতে শুরু করেছে।

গত রোববার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দৈনন্দিন জীবনযাত্রাও বিপর্যস্ত হয়ে পড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী নাজমিন আক্তার বলেন, জলাবদ্ধতার কারণে গত দুই দিন হলে অবস্থান করতে হয়েছে। মঙ্গলবার আকাশ পরিষ্কার হওয়ায় তিনি আবার ক্লাসে যেতে পেরেছেন।

বৃষ্টি ও জলজটের কারণে গত দুই দিন গণপরিবহন সংকটে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। নীলক্ষেত এলাকার ভিআইপি পরিবহনের চালক রহিম মিয়া জানান, জলাবদ্ধতার কারণে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লেগেছে এবং যাত্রীও ছিল কম। তবে মঙ্গলবার সকালে রাস্তায় যাত্রী ও যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। ব্যাটারিচালিত রিকশাচালক রিপন মিয়া বলেন, টানা বৃষ্টিতে আয় কমে যাওয়ার পাশাপাশি জলাবদ্ধ সড়কে চলাচলের সময় তার রিকশার ব্যাটারিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে ভিজে অসুস্থও হয়ে পড়েছেন তিনি।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হয়েছেন। গত দুই দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যাও বেড়েছে।

এদিকে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে রাজধানীর বিভিন্ন এলাকায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ড্রেন ও সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, আবহাওয়া অনুকূলে থাকলে নগরজীবন দ্রুতই পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে।
 

এসি/আপ্র/১৪/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না
১০ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত আমিরের রসিকতা ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না

ঢাকার দুই আসনের দায়িত্ব পালন করবেন কি না- ডেপুটি স্পিকারকে এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও...

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না
১০ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না

ভারতের আসন্ন ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান...

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর ২০২৬

নিজ দফতর থেকেই মাননীয় বাদের নিয়ম শুরু করেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শব্দের আগে ‘মাননীয়’ বা অন্য  কোনও সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্...

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন
১০ সেপ্টেম্বর ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪ জন

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 6 ঘন্টা আগে