গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মেনু

সানির এক ছবিতে নেটদুনিয়ায় তুমুল আলোচনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:১৩ পিএম, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৬ এএম ২০২৬
সানির এক ছবিতে নেটদুনিয়ায় তুমুল আলোচনা
ছবি

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী সানি লিওনের একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সমুদ্রসৈকতে তোলা সেই ছবির চেয়ে বেশি কৌতূহলের জন্ম দিয়েছে তার দেওয়া চার শব্দের একটি ক্যাপশন—‘মালদ্বীপ নাকি মন্দারমণি?’

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সবুজ রঙের কো-অর্ড পোশাকে সমুদ্রসৈকতে তোলা একটি ছবি প্রকাশ করেন সানি লিওন। ছবির পেছনে বিস্তৃত সমুদ্র আর বালুকাবেলা দেখা গেলেও তিনি কোথায় রয়েছেন, তা স্পষ্ট করেননি। বরং ক্যাপশনের মাধ্যমে ভক্তদের মধ্যেই তৈরি করেছেন নতুন জল্পনা।

ছবিটি প্রকাশের পর অনেক নেটিজেনের দাবি, এটি ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মন্দারমণিতে তোলা। তাদের মতে, সৈকতের পরিবেশ ও সমুদ্রের রং মালদ্বীপের সঙ্গে পুরোপুরি মেলে না। আবার কেউ প্রশ্ন তুলেছেন, সানি লিওন আদৌ মন্দারমণির নাম জানেন কি না।

মন্তব্যের ঘর ভরে গেছে নানা রকম মজার প্রতিক্রিয়ায়। কেউ লিখেছেন, ‘চাউলখোলাতে নামো বউদি... যাচ্ছি।’ আবার কেউ চাউলখোলা থেকে মন্দারমণি যাওয়ার পথও বাতলে দিয়েছেন।

অনেকের ধারণা, সত্যিই যদি সানি মন্দারমণিতে গিয়ে থাকেন, তাহলে ওই সমুদ্রসৈকতে পর্যটকদের আগ্রহ আরও বাড়তে পারে। এতে স্থানীয় পর্যটন ও হোটেল খাতও উপকৃত হবে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।

তবে ছবিটি আসলে কোথায় তোলা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। এটি ব্যক্তিগত ভ্রমণের অংশ নাকি কোনো শুটিংয়ের জন্য তোলা, সেটিও স্পষ্ট নয়। বর্তমানে সানি ওই এলাকায় অবস্থান করছেন কি না, সে সম্পর্কেও কিছু জানা যায়নি।

এর আগে বিভিন্ন অনুষ্ঠান, উদ্বোধন ও বিশেষ আমন্ত্রণে একাধিকবার পশ্চিমবঙ্গে গিয়েছেন সানি লিওন। তাই এবারো কোনো বিশেষ কাজের সূত্রে সেখানে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।

একটি ছবি এবং মাত্র চারটি শব্দের ক্যাপশনেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সানি লিওন। তবে ছবিটির প্রকৃত লোকেশন এখনো রহস্যই রয়ে গেছে।

এসি/আপ্র/১৪/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খলনায়িকা হতে চান পূর্ণিমা
১৪ জুলাই ২০২৬

খলনায়িকা হতে চান পূর্ণিমা

দীর্ঘ অভিনয়জীবনে দর্শকের কাছে রোমান্টিক ও কোমল স্বভাবের নায়িকা হিসেবেই পরিচিতি পেয়েছেন চিত্রনায়িকা দ...

৩৩ বার সেরার মুকুট পাওয়া জানকী আম্মার সুরের বিদায়
১৪ জুলাই ২০২৬

৩৩ বার সেরার মুকুট পাওয়া জানকী আম্মার সুরের বিদায়

ছয় দশকের সংগীতজীবনে ৪৮ হাজারের বেশি গান, কণ্ঠে বেঁচে থাকবে এক কিংবদন্তির অমর জাদু

জন্মদিনে পূর্ণিমাকে ভালোবাসায় ভাসালেন স্বামী
১১ জুলাই ২০২৬

জন্মদিনে পূর্ণিমাকে ভালোবাসায় ভাসালেন স্বামী

জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন তার স্বামী আশফাকুর রহম...

নতুন স্ত্রীকে বিরল উপহার দিলেন আমির খান
০৯ জুলাই ২০২৬

নতুন স্ত্রীকে বিরল উপহার দিলেন আমির খান

বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ে করেছেন ফ্যাশন স্টাইলিস্ট ও উদ্যোক্তা গৌরী স্প্র্যাটকে। দী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্টের অপরিকল্পিত উন্নয়নেই বন্যা পরিস্থিতির অবনতি: রিজভী

বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন ও প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণেই দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং এত মানুষের প্রাণহানি ঘটেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রিয় পাঠক আপনি কি মনে করেন উপদেষ্টা রিজভী সঠিক বলেছেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে