গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

কেপ ভার্দের লড়াইয়ে ক্লান্ত আর্জেন্টিনা, বললেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২৩ পিএম, ০৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:৪৭ এএম ২০২৬
কেপ ভার্দের লড়াইয়ে ক্লান্ত আর্জেন্টিনা, বললেন স্কালোনি
ছবি

আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি -ছবি রয়টার্স

নকআউট পর্বে চমক জাগানো কেপ ভার্দ নিজেদের সর্বোচ্চ সামর্থ্য উজাড় করে খেলেছে বলে মনে করেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। তাঁর ভাষ্য, প্রতিপক্ষ যেন ‘২০০ শতাংশ’ দিয়ে খেলেছে, আর সে কারণেই কঠিন লড়াইয়ের পর ভীষণ ক্লান্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাঁর খেলোয়াড়দের।

শেষ বত্রিশের ম্যাচে বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোরে কেপ ভার্দকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার বেশির ভাগ খেলোয়াড়ের মধ্যেই ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘ওরা ভীষণ ক্লান্তি নিয়ে ম্যাচ শেষ করেছে। অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছে, অনেক মিনিট মাঠে থাকতে হয়েছে। কয়েকজনের পেশিতেও টান ধরেছিল।’

তবে দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করে তিনি বলেন, উন্নতির সুযোগ থাকলেও কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখিয়েছে তাঁর দল। ‘উন্নতির কিছু জায়গা আছে। তবে ওরা ঘুরে দাঁড়ানোর মানসিকতা দেখিয়েছে। দল আজ তাদের দৃঢ়তা ও সামর্থ্য দেখিয়েছে।’

অনেকের ধারণা ছিল, আর্জেন্টিনা সহজেই জয় পাবে। তবে স্কালোনির মতে, শুরু থেকেই তিনি কঠিন লড়াইয়ের আশঙ্কা করেছিলেন।

তিনি বলেন, ‘কেইপ ভার্দ আজ ২০০ শতাংশ দিয়ে খেলেছে। ফুটবলে এমন পারফরম্যান্স দুই দলের ব্যবধান অনেকটাই কমিয়ে দেয়। সমর্থকেরাও সবার আগে বুঝতে পারেন, আর্জেন্টিনার জন্য কোনো ম্যাচই সহজ নয়।’

শেষ ষোলোয় আগামী মঙ্গলবার মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম্যাচের আগে খেলোয়াড়দের পুরোপুরি সতেজ করে তোলাকেই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্কালোনি।

তিনি বলেন, ‘এই জার্সির একটি বিশেষ গুরুত্ব আছে। আমরা এগিয়ে যেতে থাকব। একই দৃঢ়তা নিয়ে মাঠে নামব এবং সামনে এগিয়ে যেতে না পারার কোনো কারণ দেখি না।’
সানা/ডিসি/আপ্র/৪/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ
০৪ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ

এশিয়ান শ্রেষ্ঠত্বের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান...

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি

আর স্রেফ একটা ম্যাচ। এরপরেই জাতীয় দলে শেষ হয়ে যাবে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা নাটকীয় অধ্যায়। সেই ম...

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
০৪ অক্টোবর ২০২৬

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার ক...

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে