গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৫৪ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:৪৫ এএম ২০২৬
সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
ছবি

গোল করে দান এনদোয়ের উল্লাস -ছবি রয়টার্স

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াসেই শেষ ষোলো নিশ্চিত করেছে মুরাত ইয়াকিনের সুইজারল্যান্ড।

কানাডার ভ্যাঙ্কুভারে বাংলাদেশ সময় শুক্রবার (৩ জুলাই) সকালে শেষ বত্রিশের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সুইসরা। বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও কার্যকর আক্রমণ ও গোলের সুযোগ তৈরিতে এগিয়ে থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে রাখে তারা।

প্রথমার্ধেই এগিয়ে যায় সুইজারল্যান্ড। ১১তম মিনিটে মাঝমাঠ থেকে জোহান মানজাম্বির দুর্দান্ত দৌড় ও কাটব্যাক থেকে ডিফেন্ডারদের ছাপিয়ে জালে বল পাঠান ব্রিল এমবোলো।

এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে আলজেরিয়া। তবে ৬ মিনিটের সুযোগে রাফিক বেলঘালির ক্রসে হোসাম আওয়ার গোলের ভালো সুযোগ পেলেও শট নিতে ব্যর্থ হন। প্রথমার্ধের যোগ করা সময়েও মাহরেজের পাস থেকে ইব্রাহিম মাজা সহজ সুযোগ নষ্ট করলে সমতায় ফেরা হয়নি আলজেরিয়ার।

বিরতির পর শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড। মাত্র ৪৮ সেকেন্ডের মাথায় দান এনদোয়ের দুর্দান্ত ফিনিশিংয়ে দ্বিতীয় গোল পায় তারা।

দুটি গোল হজমের পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় আলজেরিয়া। ৫০তম মিনিটে রিয়াদ মাহরেজের শক্তিশালী শট দারুণভাবে রুখে দেন সুইস ডিফেন্ডার।

৮১তম মিনিটে গোলরক্ষক লুকা জিদানের একাধিক অসাধারণ সেভে কিছুটা আশা জাগে আলজেরিয়ার, তবে শেষ পর্যন্ত সুইস রক্ষণ ভাঙতে পারেনি তারা।

অন্যদিকে আক্রমণে ধারাবাহিক চাপ বজায় রাখলেও ব্যবধান আর বাড়াতে পারেনি সুইজারল্যান্ড। তবে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচ নিয়ন্ত্রণে রেখে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে ইউরোপের দলটি।

এই জয়ে শেষ ষোলো নিশ্চিত করে ভ্যানকুভারে আগামী ৭ জুলাই কলম্বিয়া অথবা ঘানার বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড।
সানা/আপ্র/৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ
০৪ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শেষ, বাংলাদেশের প্রাপ্তি শুধু এক ব্রোঞ্জ

এশিয়ান শ্রেষ্ঠত্বের ১৬ দিনের লড়াই শেষ হলো। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল আইচি-নাগোয়া এশিয়ান...

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি

আর স্রেফ একটা ম্যাচ। এরপরেই জাতীয় দলে শেষ হয়ে যাবে লিওনেল মেসির উত্থান-পতনে ভরা নাটকীয় অধ্যায়। সেই ম...

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা
০৪ অক্টোবর ২০২৬

ম্যাচ রেফারি হতে পাকিস্তানি পেসারের অবসর ঘোষণা

ম্যাচ রেফারির হিসেবে ক্যারিয়ার শুরুর লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের পেসার ক...

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে