গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

অবিশ্বাস্য দাপটে অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:৪৫ এএম ২০২৬
অবিশ্বাস্য দাপটে অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
ছবি

গোলদাতা মিকেল ওইয়ারসাবাল ও অ্যালেক্স বায়েনার উল্লাস -ছবি রয়টার্স

শুরু থেকে শেষ পর্যন্ত ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। আক্রমণের পর আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণকে ব্যতিব্যস্ত করে রেখে শেষ পর্যন্ত ৩–০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। মিকেল ওইয়ারসাবালের জোড়া গোলের সঙ্গে একটি গোল করেন পেদ্রো পররো।

লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে স্পেন। প্রথম মিনিটেই লামিন ইয়ামালের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক আলেকসান্ডার শ্লাগা। এরপর একের পর এক আক্রমণে অস্ট্রিয়াকে চাপে রাখলেও শেষ মুহূর্তের ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না স্প্যানিশরা।

প্রথম হাইড্রেশন বিরতির পর দানি ওলমোর সুযোগ নষ্ট হওয়ার পর কর্নার থেকে মার্ক কুকুরেইয়া বল জালে পাঠালেও গোলরক্ষকের ওপর পাউ কুবার্সির ফাউলের কারণে সেটি বাতিল করে দেন রেফারি।

তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে। ৩৬তম মিনিটে বাঁ দিক থেকে কুকুরেইয়ার বাড়ানো বল প্রথম ছোঁয়াতেই নিখুঁত প্লেসিং শটে জালে পাঠান মিকেল ওইয়ারসাবাল। বিরতির আগে অ্যালেক্স বায়েনার দুর্দান্ত ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরে আসে, আর ফিরতি বলে ইয়ামালের শটও দারুণ দক্ষতায় রুখে দেন শ্লাগা।

প্রথমার্ধে প্রায় ৬৫ শতাংশ সময় বলের দখল ধরে রেখে ২৩টি শটের মধ্যে ১০টি লক্ষ্যে রাখে স্পেন। বিপরীতে অস্ট্রিয়া পুরো ম্যাচে পাঁচটি শট নিলেও একটিও রাখতে পারেনি গোলমুখে। ম্যাচের পরিসংখ্যানই দুই দলের ব্যবধান স্পষ্ট করে দেয়।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছাড়েনি স্পেন। ৬১তম মিনিটে বদলি হিসেবে নামা সাশা কালাইজিচের হেড লক্ষ্যভ্রষ্ট হওয়াই ছিল অস্ট্রিয়ার সবচেয়ে ভালো সুযোগ।

এর পাঁচ মিনিট পর দুর্দান্ত পাসিং ফুটবলে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। কুকুরেইয়ার পাস থেকে বক্সের ভেতরে বল পেয়ে অ্যালেক্স বায়েনা ছয় গজ বক্সের সামনে ক্রস বাড়ান। সেখানে ফাঁকায় থাকা পেদ্রো পররো জোরালো হেডে বল জালে পাঠিয়ে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল করেন।

৮৫তম মিনিটে লামিন ইয়ামালের নিশ্চিত গোল গোললাইন থেকে ফিরিয়ে দেন ডাভিড আলাবা। তবে শেষ পর্যন্ত আর স্পেনকে থামানো যায়নি। নির্ধারিত সময়ের এক মিনিট আগে আবারও কুকুরেইয়ার নিখুঁত থ্রু পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করেন ওইয়ারসাবাল। জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন এই ফরোয়ার্ড।

এক ম্যাচ বিরতির পর আবারও জোড়া গোল করলেন ওইয়ারসাবাল। এর আগে গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষেও দুটি গোল করেছিলেন তিনি। বিশ্বকাপে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়াল চারটিতে। জাতীয় দলের জার্সিতে ৫৭ ম্যাচে এটি তার ২৯তম গোল।

চার দশকের মধ্যে বিশ্বকাপের নকআউট পর্বে জোড়া গোল করা প্রথম স্প্যানিশ ফুটবলারও হলেন ওইয়ারসাবাল। এর আগে ১৯৮৬ বিশ্বকাপের শেষ ষোলোয় ডেনমার্কের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এমিলিও বুত্রাগুয়েনো।

এই জয়ে ২০১০ সালের ফাইনালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পেল স্পেন। একই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকল ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পর্তুগাল।
সানা/আপ্র/৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। প...

‘২০ বছরে এমন লজ্জিত কখনো হইনি’
০৪ অক্টোবর ২০২৬

‘২০ বছরে এমন লজ্জিত কখনো হইনি’

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ক্রোয়েশিয়া। ৭-০ গোলের হার মেনে নিতে পারছেন না দলটি...

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল
০৪ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল

বেনিনের বিপক্ষে ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসি শেষবার আর্জেন্টিনার জার্সি পরবেন। তাকে ব...

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের
০৩ অক্টোবর ২০২৬

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের

ম্যাচের ভাগ্য ততক্ষণে নির্ধারিত হয়েই গেছে। ৩ বলে ২৮ রান করা তো আর সম্ভব নয়! তার পরও হাসান নাওয়াজের ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে