গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬

মেনু

৪০ বছরের অভিশাপ ভেঙে শেষ ষোলোয় দুর্দান্ত মেক্সিকো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৪০ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:০৮ এএম ২০২৬
৪০ বছরের অভিশাপ ভেঙে শেষ ষোলোয় দুর্দান্ত মেক্সিকো
ছবি

চতুর্থ বিশ্বকাপে এসে প্রথম গোলের পর এবার আরও একটি গোল যোগ করলেন রাউল হিমেনেস -ছবি রয়টার্স

গ্যালারিজুড়ে ৮০ হাজার ৮২৪ দর্শকের গর্জন, শুরুর আগে বজ্রঝড়ে এক ঘণ্টার বিলম্ব, তারপর মাঠে স্বাগতিক মেক্সিকোর দাপুটে ফুটবল। হুলিয়ান কিনোনেস ও রাউল হিমেনেসের প্রথমার্ধের দুই গোলে ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে চার দশকের নকআউট-অভিশাপ ভেঙে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মেক্সিকো।

বাংলাদেশ সময় বুধবার (১ জুলাই) সকালে মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্বাগতিকরা। এই জয়ে ১৯৮৬ সালের বিশ্বকাপের পর প্রথমবার নকআউট পর্বের ম্যাচ জিতল মেক্সিকো। সে সময় নিজ দেশের মাটিতে শেষ ষোলোয় বুলগেরিয়াকে একই ব্যবধানে হারিয়েছিল তারা। বর্তমান কোচ হাভিয়ের আগিরে সেই দলেরই একজন সদস্য ছিলেন।

১৯৯৪ সাল থেকে টানা সাতটি বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরিয়ে পরের ধাপেই বিদায় নিতে হয়েছিল মেক্সিকোকে। এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।

বজ্রঝড়ের কারণে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। শুরু থেকেই দ্রুতগতির আক্রমণে ইকুয়েডরের রক্ষণকে চাপে রাখে মেক্সিকো। ষষ্ঠ মিনিটে লুইস রোমোর শট অল্পের জন্য বাইরে চলে যায়। পরের মিনিটে তার ক্রস থেকে রাউল হিমেনেসের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথম ১০ মিনিটের চাপ সামলে কিছুটা গুছিয়ে ওঠে ইকুয়েডর। ১৮তম মিনিটে গন্সালো প্লাতা প্রতিপক্ষকে কাটিয়ে বক্সে ঢুকে জন ইবোয়াকে বল বাড়ান। তার শক্তিশালী শট পোস্টে লেগে বাইরে চলে যায়।

সুযোগ হাতছাড়া করলেও চার মিনিট পরই এগিয়ে যায় মেক্সিকো। নিজেদের অর্ধ থেকে হেসুস গাইয়ার্দোর নিখুঁত পাস ধরে বাম প্রান্ত দিয়ে দ্রুত এগিয়ে যান হুলিয়ান কিনোনেস। বক্সের ভেতরে ঢুকে দুর্দান্ত শটে গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি।

৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমেনেস। ইকুয়েডরের ডিফেন্ডার জোয়েল ওর্দানেসের ভুল পাস কাড়ার পর কিনোনেসের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণ শটে বল জালে জড়ান অভিজ্ঞ এই স্ট্রাইকার।

গোলের পর হুলিয়ান কিনোনেসের উল্লাস -ছবি রয়টার্স

প্রথমার্ধের শেষ দিকে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে বলের দখলে এগিয়ে থাকলেও মেক্সিকোর সংগঠিত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় দক্ষিণ আমেরিকার দলটি। ৬৭তম মিনিটে সেসার মন্তেসের হেড এক হাতে দুর্দান্তভাবে ফিরিয়ে দেন গোলরক্ষক এর্নান গালিন্দেজ। কর্নার থেকে পাওয়া সুযোগও কাজে লাগাতে পারেনি মেক্সিকো।

ম্যাচে ৫৫ দশমিক ৭ শতাংশ বলের দখল ছিল ইকুয়েডরের। তবে তারা মাত্র পাঁচটি শট নিতে পারে, যার একটি পোস্টে লাগে। বিপরীতে মেক্সিকো ১৪টি শটের তিনটি লক্ষ্যে রেখে দুটি গোল আদায় করে নেয়।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে মেক্সিকোর এক খেলোয়াড়ের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় মুখ ঢেকে কথা বলায় ভিডিও সহকারী রেফারির সহায়তায় লাল কার্ড দেখেন ইকুয়েডরের ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়ে।

এই জয়ে বিশ্বকাপে মেক্সিকো সিটি স্টেডিয়ামে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল স্বাগতিকরা। এবারের আসরে গ্রুপ পর্বে তিন ম্যাচই জিতে কোনো গোল না খাওয়া ফ্রান্স ও আর্জেন্টিনার সঙ্গে মেক্সিকোও ছিল অন্যতম দল। নকআউট পর্বেও সেই দাপট বজায় রাখল তারা।

ম্যাচটি আরেকটি ইতিহাসও দেখেছে। মেক্সিকোর ১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার গিলবার্তো মোরা বিশ্বকাপের নকআউট ম্যাচে শুরুর একাদশে নামা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছেন। ১৯৫৮ সালে পেলের পর এই কীর্তি গড়লেন তিনি।

কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে একই মেক্সিকো সিটি স্টেডিয়ামে, যেখানে স্বাগতিকদের স্বপ্নের পথচলা আরও দীর্ঘ করার অপেক্ষা।
সানা/আপ্র/১/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জাতীয় দল নয়, নাঈমের চোখ দক্ষিণ আফ্রিকা সিরিজে
১৮ আগস্ট ২০২৬

জাতীয় দল নয়, নাঈমের চোখ দক্ষিণ আফ্রিকা সিরিজে

জাতীয় দলে ফেরার লক্ষ্যটা স্পষ্ট নাঈম শেখের। তবে সেই লক্ষ্য নিয়ে এখনই বেশি দূর ভাবতে চান না বাংলাদেশি...

দ্রুততম ছক্কার সেঞ্চুরি পান্তের
১৮ আগস্ট ২০২৬

দ্রুততম ছক্কার সেঞ্চুরি পান্তের

লাহিরু কুমারার লেংথ ডেলিভারিতে অফ স্টাম্পের দিকে সরে গিয়ে পুল করলেন রিশাভ পান্ত। ডিপ ফাইন-লেগ সীমানা...

আর্জেন্টাইন কোচ নিয়োগ দিলো মোহামেডান
১৮ আগস্ট ২০২৬

আর্জেন্টাইন কোচ নিয়োগ দিলো মোহামেডান

আসন্ন ফুটবল মৌসুমের জন্য আটঘাট বেঁধেই মাঠে নামছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলবদলের বাজার...

বাংলাদেশের বিপক্ষে হেরে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া
১৮ আগস্ট ২০২৬

বাংলাদেশের বিপক্ষে হেরে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

ডারউইন টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভরাডুবির পর দলে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন বাজে সম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে