গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টানা সাত ম্যাচের গোলে মেসির ইতিহাস গড়ে আর্জেন্টিনার তিনে তিন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯ পিএম, ২৮ জুন ২০২৬ | আপডেট: ১৮:১২ এএম ২০২৬
টানা সাত ম্যাচের গোলে মেসির ইতিহাস গড়ে আর্জেন্টিনার তিনে তিন
ছবি

টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করলেন মেসি। ফুটবলের ইতিহাসে এর আগে কেউ পারেননি -ছবি এএফএ

শুরুর একাদশে নয়টি পরিবর্তন আনলেও জয়ের ধারায় কোনো ছেদ পড়েনি আর্জেন্টিনার। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বে টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শেষ করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের সবচেয়ে বড় আলোচনার বিষয় অধিনায়ক লিওনেল মেসির বিশ্ব রেকর্ড। শেষ আধ ঘণ্টা মাঠে নেমে ফ্রি-কিক থেকে গোল করে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়েছেন তিনি, যা ফুটবল ইতিহাসে প্রথম।

ডালাসে রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটেই জালে বল পাঠিয়েছিলেন শিওভানি লো সেলসো। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

অপেক্ষা অবশ্য বেশি দীর্ঘ হয়নি। ১৯তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন লো সেলসো। ৩১তম মিনিটে মার্কোস সেনেসিকে ডি-বক্সে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে নির্ভুল শটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেস।

প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে নিকোলাস ওতামেন্দির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর মার্তিনেসের বাড়ানো বলে সুযোগ পেলেও গোলরক্ষকের ওপর শট নিয়ে আসরে নিজের প্রথম গোলের অপেক্ষা আরও বাড়ান হুলিয়ান আলভারেস।

বিরতির পরপরই আলভারেস বল জালে পাঠালেও আক্রমণের শুরুতে মার্তিনেস অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়। ৫৪তম মিনিটে মার্তিনেসের দূরপাল্লার শট ক্রসবার ছুঁয়ে বাইরে চলে যায়।

খেলার ধারার বিপরীতে ৫৫তম মিনিটে ব্যবধান কমায় জর্ডান। এহসান হাদ্দাদের ক্রসে বদলি খেলোয়াড় মৌসা আল-তামারি গোল করে দলকে ম্যাচে ফেরানোর আশা জাগান। এই গোলেই এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

এর পাঁচ মিনিট পর দর্শকদের তুমুল করতালির মধ্যে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। ৬৪তম মিনিটে ফ্রি-কিক থেকে গোল করতে না পারলেও ৮০তম মিনিটে দেখান নিজের চিরচেনা জাদু। প্রায় ২৫ মিটার দূর থেকে নেওয়া নিচু ও বাঁকানো ফ্রি-কিকে গোলরক্ষক ইয়াজিদ আবুলাইলাকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। এই গোলেই টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিশ্ব রেকর্ড গড়েন মেসি। এর আগে এই কীর্তি ছিল না কোনো ফুটবলারের। তিনি পেছনে ফেলেছেন ফ্রান্সের জুস্ত ফন্টেইন ও ব্রাজিলের জাইরজিনহোর মতো কিংবদন্তিদের।

বাকি সময় আর কোনো গোল না হলেও ৩-১ গোলের জয়ে গ্রুপ পর্ব শেষ করে আর্জেন্টিনা। তিন ম্যাচে তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে উঠেছে তারা।

আগামী শনিবার মায়ামিতে শেষ বত্রিশের লড়াইয়ে এবারের আসরের চমক কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
সানা/আপ্র/২৮/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
৩০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দ...

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে!
৩০ সেপ্টেম্বর ২০২৬

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে!

বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। তার বিদায়...

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল
২৯ সেপ্টেম্বর ২০২৬

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল

বিরতির পর ব্রাজিলের খেলায় বেশ উন্নতি হলো, বিশেষ করে আক্রমণে। ফলও পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ...

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি
২৯ সেপ্টেম্বর ২০২৬

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি

সদস্য সংস্থাগুলোকে লাল লাখ মার্কিন ডলার বিতরণের বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই