গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৩২ পিএম, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১৩:১৯ এএম ২০২৬
৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বকাপের মঞ্চে প্রায় সাড়ে তিন দশক পর আবারো দেখা যেতে পারে ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ—ব্রাজিল বনাম আর্জেন্টিনা। টুর্নামেন্টের বর্তমান সমীকরণ অনুযায়ী, দুই দল নিজেদের পথ ধরে এগোতে পারলে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

বিশ্ব ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি এই ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। তবে বিশ্বকাপের আসরে তাদের শেষ মুখোমুখি হওয়ার ঘটনা ঘটে ১৯৯০ সালে ইতালিতে অনুষ্ঠিত বিশ্বকাপে।

চলমান আসরে আর্জেন্টিনা ইতোমধ্যে গ্রুপ পর্বে টানা দুটি জয় তুলে নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে। শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে জয় পেলে আরো আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে প্রবেশ করবে দলটি। দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল, যেখানে উরুগুয়ে এগিয়ে রয়েছে।

অন্যদিকে ব্রাজিল শুরুতে কিছুটা ধীরগতিতে এগোলেও হাইতির বিপক্ষে জয় পেয়ে ছন্দে ফিরেছে। শেষ গ্রুপ ম্যাচে অন্তত ড্র করতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী পর্বে জায়গা করে নেবে সেলেসাওরা। সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জাপান।

দুই দলই যদি নিজেদের নকআউট ম্যাচগুলো সফলভাবে পার করতে পারে, তাহলে সেমিফাইনালে বহু প্রতীক্ষিত ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের সম্ভাবনা বাস্তবে রূপ নিতে পারে।

বিশ্বকাপে দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল ১৯৯০ সালের ২৪ জুন ইতালির তুরিনে। সেই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার অসাধারণ পাস থেকে ক্লদিও ক্যানিজিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

বিশ্বকাপের নকআউট ইতিহাসে সেটিই এখন পর্যন্ত ব্রাজিল ও আর্জেন্টিনার একমাত্র মোকাবিলা। ফলে সম্ভাব্য সেমিফাইনালে পুরনো সেই হিসাব চুকানোর সুযোগ খুঁজবে ব্রাজিল। অন্যদিকে আর্জেন্টিনা চাইবে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শিরোপার পথে আরো একধাপ এগিয়ে যেতে।

এসি/আপ্র/২৫/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশ ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা
৩০ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দ...

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে!
৩০ সেপ্টেম্বর ২০২৬

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে!

বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে নিজের শেষ ম্যাচ খেলবেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। তার বিদায়...

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল
২৯ সেপ্টেম্বর ২০২৬

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল

বিরতির পর ব্রাজিলের খেলায় বেশ উন্নতি হলো, বিশেষ করে আক্রমণে। ফলও পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ...

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি
২৯ সেপ্টেম্বর ২০২৬

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি

সদস্য সংস্থাগুলোকে লাল লাখ মার্কিন ডলার বিতরণের বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই