গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৭ জুন ২০২৬

মেনু

বুমরাহ’র সবচেয়ে বাজে এবারের আইপিএল আসর

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৮:৩০ এএম ২০২৬
বুমরাহ’র সবচেয়ে বাজে এবারের আইপিএল আসর
ছবি

ছবি সংগৃহীত

ভুলে যাওয়ার মতো এক আইপিএল আসর পার করছেন ভারতীয় তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। গতকাল (বুধবার) সানরাইজার্স হায়রাবাদের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হারের ম্যাচেও তিনি বেশ খরুচে ছিলেন। 

৪ ওভারে ৫৪ রান দিলেও ছিলেন উইকেটশূন্য। তার স্লো বল সহজেই সীমানাছাড়া করেছেন অভিষেক শর্মা। ট্রাভিস হেডও ৯৯ মিটার ছক্কা হাঁকিয়েছেন বুমরাহ’র বলে। ফলে পাওয়ার প্লের ২ ওভারেই তিনি ৩২ রান দিয়েছেন। 

এর আগে আইপিএলের পাওয়ার প্লেতে কখনোই এত রান খরচের নজির নেই ডানহাতি এই তারকা পেসারের। পরবর্তী স্পেল করতে এসে হেইনরিখ ক্লাসেনের হাতে এক্সট্রা কাভার দিয়ে ছয় হজম করেছেন বুমরাহ। 

তার স্লোয়ার বল স্কয়ার লেগ অঞ্চল দিয়ে খেলেছেন নীতিশ কুমার রেড্ডি। বুমরাহ’র ইয়র্কার বল লং-অফের ওপর দিয়ে নো-লুক শটে ছয় মেরেছেন তরুণ ব্যাটার সলিল অরোরাও। সবমিলিয়ে ম্যাচে পাঁচটি ছক্কা হজমের পর আইপিএলে নিজের তৃতীয় সর্বোচ্চ খরুচে দিন দেখলেন বুমরাহ। যদিও ২৪৪ রানের লক্ষ্য তাড়ায় হায়দরাবাদের ব্যাটাররা মুম্বাইয়ের কোনো বোলারকেই ছাড় দেননি। 

 

আইপিএলের চলমান আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচে বুমরাহর পরিসংখ্যানটা তার নামের সঙ্গে কোনোভাবেই মানানসই নয়। ৮ ম্যাচে শিকার করেছেন মোটে ২ উইকেট। উইকেটপ্রতি দিয়েছেন ১৩২ রান, বোলিং ইকোনমি ৮.৮০। 

অথচ তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে বোলিং ইকোনমি ৭.৩৩ এবং গড় ২৩.২১। যদিও বিগত আসরগুলোয় যখন অন্যান্য বোলাররা সমানে রান বিলাতেন, তখনও ব্যতিক্রম ছিলেন কেবল বুমরাহ। চলতি আসরে তার গড় গতিও কমে দাঁড়িয়েছে ঘণ্টায় প্রায় ১৩২.১ কিলোমিটার।


বুমরাহ’র বোলিং দেখে নিজের মতো করে বিশ্লেষণ হাজির করেছেন সাবেক ভারতীয় স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তার মতে, শুধু উইকেট না পাওয়াকে সমস্যা মনে করা ভুল। ইয়র্কার বোলিংয়ে রান আটকে রাখা, বিশেষ করে ওয়ানখেড়ে স্টেডিয়ামের মতো মাঠে উইকেট নেওয়ার চেয়েও এটি গুরুত্বপূর্ণ হতে পারে। 

 

টি-টোয়েন্টি ক্রিকেটে রক্ষণাত্মক ইউনিট হিসেবে জুটি বেঁধে বোলিং করার ধারণাটি অবমূল্যায়িত থেকে গেছে। ক্রমান্বয়ে স্লোয়ার বলে জোর বাড়াচ্ছেন বুমরাহ। এ প্রসঙ্গে আরেক সাবেক ভারতীয় তারকা ও বর্তমানে ধারাভাষ্যকার ইরফান পাঠান বলছেন, ‘তার ফর্ম নিয়ে বড় ভাবনার বিষয় নেই। 

তবে চলতি মৌসুমে তার গড় গতি ১৩০ কিলোমিটারের আশপাশে ঘুরছে। যদি সে আরও বেশি গতিময় বল করে এবং স্লোয়ার বলের পরিমাণ কমায় তাহলে ভালো ফলাফল পেতে পারে। এটি খুবই সহজ সমাধান, বুমরাহ’র জন্য কোচের প্রয়োজন নেই। 

 

কিন্তু পরিসংখ্যানই বলে দিচ্ছে আসলে কী হচ্ছে।’ যেকোনো ক্রিকেটারের খারাপ সময় যায় বলে মন্তব্য করেছেন মুম্বাইয়ের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড, ‘যখন কোনো ক্রিকেটার ভালো করতে পারে না, তখন আমরা তার প্রতিটি খুঁটিনাটি বিষয় বিশ্লেষণ করি। জাসপ্রিত বুমরাহ’র ক্ষেত্রেও ব্যত্যয় ঘটেনি। সে বছরের পর বছর ধরে এটা করে আসছে। 

মানুষ হিসেবে তার ভুল হতে পারে, ভালো দিন না–ও যেতে পারে, যা স্থায়ী হতে পারে দুয়েক মাসও। আমার মতে সে তার ভালো পারফরম্যান্সের কথা একটু স্মরণ করতে পারে, আমরা যদিও বর্তমানে থাকার চেষ্টা করছি এবং যেখানে সে কাঙ্ক্ষিত অবস্থায় নেই। 

তবে এখনও সে মুম্বাই এবং ভারতের নম্বর ওয়ান বোলার।’

 

ডিসি/আপ্র/৩০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন স্কালোনি
২৭ জুন ২০২৬

মেসিকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন স্কালোনি

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখছেন না লিওনে...

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে
২৭ জুন ২০২৬

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দে

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই ইতিহাস গড়ে ফেলল কেপ ভার্দে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গো...

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত
২৬ জুন ২০২৬

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্র...

৫৯ ম্যাচেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড
২৬ জুন ২০২৬

৫৯ ম্যাচেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড

৪৮ দলের বিশ্বকাপের সম্প্রসারিত আসরে গোলের নতুন রেকর্ড হবে—এমন প্রত্যাশা ছিল শুরু থেকেই। তবে গ্রুপ পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

২০২৫ সালে সেবা খাতে ঘুষ লেনদেনের পরিমাণ ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা

দেশের বিভিন্ন সেবা খাতে ২০২৫ সালে ঘুষ লেনদেনের পরিমাণ আনুমানিক ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই পরিমাণ ২০২৩ সালের তুলনায় প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আপনি কি মনে করেন এই জরিপ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে