গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মেনু

হামের কারণে জরুরি অবস্থা ঘোষণার পরিস্থিতি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২১:৩৯ এএম ২০২৬
হামের কারণে জরুরি অবস্থা ঘোষণার পরিস্থিতি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
ছবি

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন -ছবি বাসস

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সময়ে নিয়মিত টিকা না দেওয়ার কারণেই শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হচ্ছে। হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে এখনই মহামারি বলা যাবে না। জরুরি পরিস্থিতি ঘোষণার মতো অবস্থা এখনও হয়নি।

সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের সময়ও দেশ প্রস্তুত ছিল না। আমাদের টিকার মজুত ছিল না। বর্তমানে ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, বর্তমানে মায়েরা নানা কারণে শিশুদের নিয়মিত বুকের দুধ খাওয়ান না। শিশুদের শরীরে এ কারণে পুষ্টির ঘাটতি রয়ে যাচ্ছে। ওষুধ দিয়ে শিশুদের সুস্থ রাখা সম্ভব না। মায়েদেরও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

সোমবার থেকে তৃতীয় দফায় দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগামী চার সপ্তাহ (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) কেন্দ্রগুলাতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ টিকা দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে। সূত্র: বাসস
সানা/ডিসি/আপ্র/২০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টিকাদান কর্মসূচি উদ্বোধন, টিকা পাবে ১ কোটি ৮০ লাখ শিশু
২০ এপ্রিল ২০২৬

টিকাদান কর্মসূচি উদ্বোধন, টিকা পাবে ১ কোটি ৮০ লাখ শিশু

দেশে হামের প্রাদুর্ভাব ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি হাম-রুব...

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ৪ শিশুর মৃত্যু
১৯ এপ্রিল ২০২৬

২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ৪ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে তবে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন ক...

সোমবার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু
১৯ এপ্রিল ২০২৬

সোমবার সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু

গত ৫ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি হামের টিকাদান কর্মসূচি শুরু করেছিল সরকা...

হাম নিয়ে জরুরি পরিস্থিতি ঘোষণার দাবি
১৯ এপ্রিল ২০২৬

হাম নিয়ে জরুরি পরিস্থিতি ঘোষণার দাবি

দেশে চলমান হামের পরিস্থিতিকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করে জরুরি জনস্বাস্থ্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই