গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পদ্মায় কাতলা-রুই বিক্রি লাখ টাকার বেশি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৩:৫০ এএম ২০২৬
পদ্মায় কাতলা-রুই বিক্রি লাখ টাকার বেশি
ছবি

প্রায় ২৯ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ -ছবি সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ধরা পড়া দুটি বড় আকারের কাতলা ও রুই মাছ লাখ টাকার বেশি দামে বিক্রি হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে মাছ দুটি স্থানীয় আড়তে নিলোামের মাধ্যমে বিক্রি করা হয়।

জেলে জমির হালদার পদ্মা নদীর মোহনায় জাল ফেলে প্রায় ২৯ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরেন। একই সময় জেলে তারা মণ্ডল প্রায় ১৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রুই মাছ পান। মাছ দুটি পরে দৌলতদিয়া ফেরিঘাট টার্মিনাল সংলগ্ন একতা মৎস্য আড়তে আনা হয়।

নিলোামে কাতলা মাছটি সর্বোচ্চ দরদাতা হিসেবে চান্দু মোল্লা নামের এক ব্যবসায়ী কিনে নেন। পরে তা ঢাকার ধানমন্ডি এলাকার এক প্রবাসীর কাছে ৬৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। রুই মাছটি প্রথমে নিলোামে কেনেন চান্দু মোল্লা, পরে মাদারীপুরের এক প্রবাসীর কাছে ৪৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।

আড়ত সূত্রে জানা যায়, কাতলা মাছটির প্রতি কেজি দরের ভিত্তিতে দাম নির্ধারণ হয় এবং রুই মাছটিও একইভাবে নিলোামে বিক্রি করা হয়। স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, পদ্মা নদীতে এ ধরনের বড় মাছ খুবই বিরল হলেও মৌসুমে কখনো কখনো ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, চলতি মৌসুমে এটি অন্যতম বড় কাতলা মাছ। এর আগে আরো বড় মাছ ধরা পড়লেও এই আকারের মাছ সাধারণত কমই পাওয়া যায়।

প্রবাসী ক্রেতারা ব্যক্তিগত আগ্রহ থেকে উচ্চ দামে মাছ দুটি কিনেছেন বলে জানা গেছে। পরে রুই মাছটি মাদারীপুরে পাঠানো হয়।

স্থানীয় জেলেরা জানান, পদ্মা নদীর মোহনায় বড় আকারের মাছ ধরা পড়া তাদের জন্য আশার বিষয় হলেও তা খুব নিয়মিত নয়।
সানা/ডিসি/আপ্র/২০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে: শফিকুর রহমান
০৫ সেপ্টেম্বর ২০২৬

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে: শফিকুর রহমান

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বি...

একই কর্মস্থলে ৩ বছর: ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ
০৫ সেপ্টেম্বর ২০২৬

একই কর্মস্থলে ৩ বছর: ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বদলির নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের অধীন মাঠ পর্যায়ে একই কর্মস্থলে তিন বছর বা তার বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তা-কর্মচা...

১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু
০৫ সেপ্টেম্বর ২০২৬

১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু

ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ শুরু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) স...

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

রাজধানীর সড়কগুলোতে কালো ধোঁয়া নির্গমনকারী কোনো যানবাহন দেখলেই আইনানুগ ব্যবস্থা নেবে ঢাকা মেট্রোপলিটন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে