গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তীব্র গরমে বিপর্যস্ত শ্রমজীবী জীবন, আরো তাপপ্রবাহের সতর্কতা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:০৭ এএম ২০২৬
তীব্র গরমে বিপর্যস্ত শ্রমজীবী জীবন, আরো তাপপ্রবাহের সতর্কতা
ছবি

সূর্য ওঠার পর থেকেই রাস্তায় চলাচল কষ্টকর হয়ে যাচ্ছে -ছবি সংগৃহীত

চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কাঠফাটা রোদ ও তপ্ত হাওয়ায় বিশেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, জীবিকার তাগিদে তীব্র রোদে বাইরে কাজ করতে বাধ্য হচ্ছেন দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। গরমের কারণে কাজের সক্ষমতা কমে যাওয়ায় তাদের আয়ও কমে যাচ্ছে, ফলে বাড়ছে জীবনযাত্রার সংকট।

অনেক শ্রমিক জানান, গরমে কাজ করা কঠিন হয়ে পড়েছে। শরীর দ্রুত ক্লান্ত হয়ে যাচ্ছে, ঘেমে শরীর ভিজে যাচ্ছে এবং পর্যাপ্ত বিশ্রামের সুযোগও মিলছে না। ফলে দৈনন্দিন আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

রিকশাচালক ও ভ্যানচালকরা জানান, সূর্য ওঠার পর থেকেই রাস্তায় চলাচল কষ্টকর হয়ে যাচ্ছে। গরমের কারণে অল্প দূরত্বেই শরীর দুর্বল হয়ে পড়ছে, তবে জীবিকার তাগিদে কাজ বন্ধ করার সুযোগ নেই।

ফুটপাতের ব্যবসায়ীরাও জানান, প্রচণ্ড গরমে ক্রেতার সংখ্যা কমে গেছে। পাশাপাশি পানি, শরবত ও ওষুধের বাড়তি খরচ যুক্ত হওয়ায় তাদের আর্থিক চাপ আরো বেড়েছে।

এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী কয়েক দিনে আরো তীব্র হতে পারে। রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৫ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দেশের দক্ষিণ-পশ্চিম ও মধ্যাঞ্চলে তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র রূপ নিতে পারে। বিশেষ করে রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, পাবনা ও আশপাশের এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, তীব্র গরমে হিটস্ট্রোকসহ স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। এ কারণে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও শীতল স্থানে অবস্থানের আহ্বান জানানো হয়েছে।

সব মিলিয়ে তীব্র গরমে সাধারণ মানুষের পাশাপাশি শ্রমজীবী মানুষের জীবন সবচেয়ে বেশি সংকটাপন্ন হয়ে উঠেছে।


সানা/ডিসি/আপ্র/২০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আইনের সীমাবদ্ধতায় অপরাধীরা বারবার ফিরছে: আইজিপি
০৫ সেপ্টেম্বর ২০২৬

আইনের সীমাবদ্ধতায় অপরাধীরা বারবার ফিরছে: আইজিপি

মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে অনেক অপরাধীকে একাধিকবার আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার ক...

আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন
০৫ সেপ্টেম্বর ২০২৬

আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত তেলে আমদানি নির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়...

ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

বি১/বি২ ভিজিট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করা বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই...

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে: শফিকুর রহমান
০৫ সেপ্টেম্বর ২০২৬

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে: শফিকুর রহমান

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে