গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সংসদে নারী আসনে জামায়াতের আট, এনসিপি দুই আসন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৮:৫৩ এএম ২০২৬
সংসদে নারী আসনে জামায়াতের আট, এনসিপি দুই আসন
ছবি

ওপরে বাঁ থেকে নুরুন্নিসা সিদ্দীকা, মনিরা শারমিন, তাসমিয়া প্রধান। নিচে বাঁ থেকে মাহমুদা মিতু, মারদিয়া মমতাজ ও সাবিকুন নাহার মুন্নি -ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই জোট থেকে মোট ১৩টি নারী আসনের মধ্যে জামায়াত পাচ্ছে আটটি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাচ্ছে দুটি আসন।

এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত মজলিস এবং জুলাই শহীদ পরিবারের একজন করে প্রতিনিধি একটি করে আসন পাচ্ছেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৬৮টি আসনে জয়ী হওয়ার ভিত্তিতে এই জোট ১৩টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে। অন্যদিকে বিএনপি এককভাবে ৩৬টি নারী আসন পাবে বলে জানা গেছে।

জামায়াতের মহিলা বিভাগ সূত্রে জানা যায়, সংরক্ষিত আসনের জন্য মনোনীতদের তালিকায় রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মাহফুজা সিদ্দিকা, নাজমুন নাহার নীলু, সাজেদা সামাদ, মারদিয়া মমতাজ, মাহমুদা আলম মিতু, মনিরা শারমিন, তাসমিয়া প্রধান, সামসুন নাহার, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, এই প্রার্থীরা মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন।

জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা জানিয়েছেন, প্রার্থীদের নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

জামায়াতের পক্ষ থেকে সংসদে যাঁরা যাচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছেন দলের কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নেত্রীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সাবেক জনপ্রতিনিধিরা।

এনসিপির পক্ষ থেকে মনোনীত হয়েছেন দলের নারী সংগঠনের দুই শীর্ষ নেত্রী মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু।

এছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ পরিবারের সদস্য রোকেয়া বেগমও এই জোটের পক্ষ থেকে সংসদে যাচ্ছেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদীয় আসন অনুপাতে এই আসনগুলো বণ্টন করা হয়।
সানা/ডিসি/আপ্র/২০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন
০৪ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চ নয়, গ্যাস-বিদ্যুৎ সংকটে বিকল্প দিন

বিরোধী দলকে রিজভী

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি
০৪ সেপ্টেম্বর ২০২৬

১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ...

বিএনপির মন্ত্রীদের হিসাব করে কথা বলার পরামর্শ মান্নার
০৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির মন্ত্রীদের হিসাব করে কথা বলার পরামর্শ মান্নার

রাজনীতিতে ‘চাপাবাজি করার দিন নেই’ মন্তব্য করে সরকারের মন্ত্রী ও বিএনপি নেতাদের হিসাব করে সত্য কথা বল...

পাটোয়ারীর আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ
০৪ সেপ্টেম্বর ২০২৬

পাটোয়ারীর আক্রমণেই মির্জা আব্বাসের স্ট্রোক: রাশেদ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ব্যক্তিগত আক্রমণ ও মানসিক নির্যাতনের কারণেই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে