গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যুক্তরাষ্ট্রের হামলায় ১৬৮ শিশুর মৃত্যু

স্কুলব্যাগ হাতে ইরানি ফুটবলারদের হৃদয়স্পর্শী প্রতিবাদ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ০৮:৫০ এএম ২০২৬
স্কুলব্যাগ হাতে ইরানি ফুটবলারদের হৃদয়স্পর্শী প্রতিবাদ
ছবি

ছবি সংগৃহীত

ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন বিমান হামলায় প্রাণ হারানো শত শত শিশু ও শিক্ষকের স্মরণে এক অনন্য প্রতিবাদ দেখিয়েছে দেশটির জাতীয় ফুটবল দল। তুরস্কের বেলেকে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত চলাকালীন এই নীরব ও শক্তিশালী প্রতিবাদ জানান ইরানি ফুটবলাররা। 

ম্যাচ শুরুর আগে দেখা যায়, ইরানি ফুটবলারদের প্রত্যেকের হাতে ছিল গোলাপি ও বেগুনি রঙের স্কুলব্যাগ। মূলত নিহত ছাত্রীদের স্মরণে এবং তাদের প্রতি মমতা প্রকাশ করতেই বুক ঘেঁষে এই ব্যাগগুলো ধরে রেখেছিলেন তারা। 

এছাড়া বাহুতে পরা ছিল শোকের প্রতীক কালো আর্মব্যান্ড। ইরান দলের এক মুখপাত্র জানান, ১৬৫ জন নিহত ছাত্রীর স্মরণে এবং মার্কিন বাহিনীর নৃশংস হামলার বিরুদ্ধে এটি ছিল বিশ্ববাসীর কাছে তাদের প্রতিবাদের ভাষা।


গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের ‘শাজারে তাইয়েবা’ বালিকা বিদ্যালয়ে ভয়াবহ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, এই হামলায় অন্তত ১৬৮ জন শিশু এবং ১৪ জন শিক্ষক ও কর্মচারী নিহত হয়েছেন। 

যদিও মার্কিন সামরিক তদন্তকারীরা এই হামলার দায় তাদের বাহিনীর হতে পারে বলে প্রাথমিক ধারণা দিচ্ছে, তবে চূড়ান্ত তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি। ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তা শঙ্কায় তাদের বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিল। 

তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফলে যুক্তরাষ্ট্রে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে এক ধরণের অনিশ্চয়তা ও উদ্বেগ রয়েই গেছে। 

নাইজেরিয়ার বিপক্ষে এই প্রীতি ম্যাচটিতে লড়াই করেও ২-১ ব্যবধানে হেরেছে ইরান। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আগামী মঙ্গলবার তুরস্কের বিপক্ষে তাদের পরবর্তী প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

ডিসি/আপ্র/২৮/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে