গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শ্রীলঙ্কান ক্রিকেটকে সাঙ্গাকারার সতর্কবার্তা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:০৬ এএম ২০২৬
শ্রীলঙ্কান ক্রিকেটকে সাঙ্গাকারার সতর্কবার্তা
ছবি

ছবি সংগৃহীত

আইসিসির টুর্নামেন্টে শ্রীলঙ্কার সবশেষ শিরোপা জয়ের পর কেটে গেছে এক যুগ। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ঘরের তোলার পর আর কোনো প্রতিযোগিতার ফাইনাল তো দূরের কথা, শেষ চারেও খেলতে পারেনি তারা। আরেকটি বৈশ্বিক আসর থেকে দ্রুত বিদায় নেওয়ার পর শিখরে যেতে দেশের ক্রিকেটে শেকড় থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন কুমার সাঙ্গাকারা। 

লঙ্কান কিংবদন্তির মতে, আধুনিক ক্রিকেট থেকে এখনও অনেক দূরে শ্রীলঙ্কা। বদলে যাওয়া ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে না পারলে বিশ্বে ক্রিকেটে লঙ্কানদের গুরুত্ব হারানোর শঙ্কা দেখছেন তিনি। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালোই হয় শ্রীলঙ্কার। আয়ারল্যান্ড, ওমান ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে খেলা নিশ্চিত করে আসরের সহ-আয়োজকরা। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে বিব্রতকর এক হারের তেতো স্বাদ পায় তারা। সুপার এইটে এসে হারের বৃত্ত থেকে বের হতে পারেনি শ্রীলঙ্কা। ইংল্যান্ডের বিপক্ষে হারের পর বুধবার নিউ জিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয় তারা। ঘরের মাঠ কলম্বোতে ১৬৯ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং ধসে গুটিয়ে যায় স্রেফ ১০৭ রানে। তাতে এবারের আসর থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়।


চেন আঙিনায় পরপর তিন ম্যাচ হার যেন মানতেই পারছেন না লঙ্কান ক্রিকেটের সমর্থকরা। কিউইদের কাছে হারের পর মাঠেই ক্রিকেটারদের দুয়ো দেন তারা। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের একমাত্র শিরোপা জয়ের পর টানা পাঁচ আসরে সেমি-ফাইনালের আগে বিদায় নিল শ্রীলঙ্কা। আর ওয়ানডে বিশ্বকাপে ২০১১ সালের পর আর শেষ চারে খেলতে পারেনি লঙ্কানরা। 

লঙ্কানদের এক যুগ আগের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন সাঙ্গাকারা। মিরপুরে ভারতের বিপক্ষে ফাইনালে রান তাড়ায় পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তিনি। জেতেন ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার। সাঙ্গাকারাদের সময়ে বিশ্ব ক্রিকেটে আধিপত্য ছিল শ্রীলঙ্কার। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাঠে দাপট ছিল তাদের। 

২০০৭ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপে রানার্স-আপ হয় তারা। আর ২০০৯, ২০১২ ও ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে খেলে দলটি। মাঝে ২০১০ আসরে খেলে সেমি-ফাইনালে। কিন্তু এরপর যেন অতীতের কঙ্কাল হয়ে উঠেছে শ্রীলঙ্কার ক্রিকেট। টানা পাঁচ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলতে না পারায় হতাশ সাঙ্গাকারা।


নিউ জিল্যান্ডের কাছে বাজেভাবে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অনুভূতি তুলে ধরেন সাবেক কিপার-ব্যাটসম্যান। সঙ্গে দেশের ক্রিকেটের সব স্তরে কাজ শুরু করতে বলেন তিনি। তার মতে, একই ধারার চললে ভালো ফল আশা করা বোকামি ছাড়া কিছুই নয়। “চারদিকে ভীষণ কষ্ট। সমর্থকরা বিধ্বস্ত, হতাশ, ক্ষুব্ধ।

ক্রিকেটাররাও অনেক কষ্ট পাচ্ছে। এমন একটা ড্রেসিং রুমে আমিও ছিলাম। এটা সহজ নয়।” “তবে এই দায়িত্বের সঙ্গেই এসব আসে। দেশ ও দেশের মানুষের প্রতিনিধিত্ব করা যেমন বোঝা, তেমন বিশাল সম্মানেরও। সঠিক পথে ফেরার জন্য সব স্তরেই অনেক কাজ করতে হবে।

বারবার একই কাজ করে আমরা ভিন্ন ফল আশা করতে পারি না, যেখানে আমাদের চারপাশের ক্রিকেট বিশ্ব খুব দ্রুত বদলাচ্ছে। আমরা এর সঙ্গে মানিয়ে নিতে পারিনি, আর এতে আমরা অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিতে আছি।” সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

 

ডিসি/আপ্র/২৬/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আগামী নভেম্বরে। তিন ফরম্যাটের ক্রিকেটকে একটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে