গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

তিন তারকা ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপ যাত্রা শুরু নেইমার-ভিনিদের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪ পিএম, ০২ জুন ২০২৬ | আপডেট: ০৬:২১ এএম ২০২৬
তিন তারকা ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপ যাত্রা শুরু নেইমার-ভিনিদের
ছবি

ছবি সংগৃহীত

আর মাত্র ৯দিন পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। ইতোমধ্যে দলগুলো তাদের নির্ধারিত ক্যাম্পে যোগ দিতে শুরু করেছে। এবার সেই তালিকায় নাম লেখালো ব্রাজিল।

মঙ্গলবার (২ জুন) নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার জুনিয়র।

বিশ্বকাপের জন্য নির্ধারিত ব্রাজিল জাতীয় দলের বিমানে সতীর্থদের সঙ্গে একটি ছবি দিয়েছেন নেইমার। যেখানে দুই শব্দের ক্যাপশনে তিনি লেখেন, ‘সবাই মিলে।’ 

নেইমারের ইনস্টাগ্রামে দেওয়া বিশ্বকাপ স্কোয়াডের ছবিটি তুলেছেন বিমানের ভেতর। পাশাপাশি ব্রাজিল ফুটবল ফেডারেশনের জাদুঘরে থাকা একটি বিশ্বকাপ ট্রফির ছবিও তাতে যুক্ত করে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই সান্তোস ফরোয়ার্ড। 

আনচেলত্তির শিষ্যরা রিও ডি জেনিরোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। একই ছবি দিয়ে ব্রাজিলের আরেক তারকা ফরোয়ার্ড রাফিনিয়াও প্রায় হুবহু ক্যাপশন দিয়েছেন, ‘চলো সবাই মিলে।’ 

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো’র তথ্যমতে, সোমবার রাতে (স্থানীয় সময়) নিউজার্সির উদ্দেশে সান্তোস স্ট্রাইকারকে নিয়ে উড়াল দিয়েছে দেশটির বিশ্বকাপ দলে থাকা খেলোয়াড়রা। তবে সেখানে ছিলেন ২৩ ফুটবলার, বাকি তিনজন অনুপস্থিত। কারণটা অবশ্য আগে থেকেই জানা ছিল। 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছে গত ৩০ মে মধ্যরাতে। যে কারণে ব্রাজিলের তিন ফুটবলার সেই ম্যাচ শেষে পরে জাতীয় দলের স্কোয়াডে যুক্ত হওয়ার কথা। 

ফলে টানা দ্বিতীয়বার শিরোপাজয়ী পিএসজির মার্কিনিয়োস এবং রানারআপ আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও গ্যাব্রিয়েল মাগালায়েস এই মুহূর্তে বিশ্বকাপ বিমানে নেই।

গত রোববার ঐতিহাসিক মারাকানায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিক ব্রাজিল ৬-২ গোলে উড়িয়ে দেয় পানামাকে। এখনো চোট পুনর্বাসনে থাকায় নেইমার সেই ম্যাচ খেলেননি। তবুও তার নাম ধরে স্লোগান দিয়েছেন ভক্তরা। 

এসি/আপ্র/০২/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ
২৬ অক্টোবর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান পুরোপুরি বিপরীত। বাংলাদেশ দলের সাম...

সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তানজিদের সঙ্গে তাসকিন
২৬ অক্টোবর ২০২৬

সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তানজিদের সঙ্গে তাসকিন

আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি। যার শুরুট...

২৩ বছর পর ট্রফি জেতার স্বপ্নটা পূরণ করতে চাই: তপু বর্ম
২৬ অক্টোবর ২০২৬

২৩ বছর পর ট্রফি জেতার স্বপ্নটা পূরণ করতে চাই: তপু বর্ম

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ, দীর্ঘ ৮ বছর পর দেশের দর্শকদের সামনে শিরোপা জয়ের হাতছানি। বাংলাদেশের অভি...

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ, মিস করবেন ডি থ্রি ট্রফি
২৬ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ, মিস করবেন ডি থ্রি ট্রফি

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে