গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্ববাজারে কমলো সোনার দাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০ পিএম, ০৩ জুন ২০২৬ | আপডেট: ১৩:০৬ এএম ২০২৬
বিশ্ববাজারে কমলো সোনার দাম
ছবি

ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়লেও কমেছে সোনার দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা স্থবির হয়ে পড়া এবং মার্কিন অর্থনৈতিক তথ্যের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় বুধবার (৩ জুন) এই দরপতন দেখা গেছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টা ২ মিনিটে (গ্রিনিচ মান সময় ৭টা ২ মিনিট) স্পট গোল্ড বা বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৬০ দশমিক ৩৬ ডলারে নেমে আসে। অথচ আগের সেশনেই মূল্যবান এই ধাতুর দাম এক শতাংশের বেশি বেড়েছিল। অন্যদিকে আগামী আগস্টে সরবরাহের (ডেলিভারি) জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচারের দামও দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৮৮ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম ওয়ান্ডার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং বাজার পরিস্থিতি নিয়ে বলেন, বিনিয়োগকারীরা এখন গভীরভাবে বিবেচনা করছেন যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি শেষ পর্যন্ত টেকসই নাও হতে পারে, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শান্তিচুক্তির জন্য প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, যদি আমরা মধ্যপ্রাচ্য পরিস্থিতির আরো অবনতি দেখতে শুরু করি, তবে সোনা যেটুকু পুনরুদ্ধারের দিকে যাচ্ছিল তাও থমকে যেতে পারে।

সোনার পাশাপাশি বিশ্ববাজারে আজ অন্যান্য মূল্যবান ধাতুর দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বিশ্ববাজারে স্পট রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ২৭ ডলারে নেমেছে। এ ছাড়া প্লাটিনামের দাম দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৯২৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩৬১ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকেরা মনে করছেন, মার্কিন অর্থনীতির নতুন কোনো ইতিবাচক তথ্য বা ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন না আসা পর্যন্ত এই অস্থিরতা বজায় থাকতে পারে।

এসি/আপ্র/০৩/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রেমিট্যান্স প্রবাহে ভাটা, শীর্ষ ১০ দেশের ছয়টি থেকেই কমেছে
০৭ সেপ্টেম্বর ২০২৬

রেমিট্যান্স প্রবাহে ভাটা, শীর্ষ ১০ দেশের ছয়টি থেকেই কমেছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে বাংলাদেশে প্রবাসী আয় পাঠানোর শীর্ষ ১০ দেশের ছয়টি থেকেই রেমিট্য...

জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ
০৬ সেপ্টেম্বর ২০২৬

জরুরি প্রয়োজনে মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ

সাময়িক অর্থসংকট মোকাবিলা এবং ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে ব্যাংকিং খাতে ফি-ভিত্তিক ও সম্পূর্ণ ডিজিটাল...

ইইউ সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা শিগগির
০৬ সেপ্টেম্বর ২০২৬

ইইউ সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা শিগগির

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে শিগগির আলোচনা শুরু হতে যাচ্ছে। আনুষ্ঠ...

হিমাগার ডেইরি ও পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকা ঋণ
০৬ সেপ্টেম্বর ২০২৬

হিমাগার ডেইরি ও পোল্ট্রিতে ৬০ হাজার কোটি টাকা ঋণ

কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার এবং পল্লি অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চলতি ২...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে