গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মেনু

ধারাবাহিক ব্যর্থ মোস্তাফিজের ওপরই আস্থা সালাউদ্দিনের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০ পিএম, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১৭ এএম ২০২৬
ধারাবাহিক ব্যর্থ মোস্তাফিজের ওপরই আস্থা সালাউদ্দিনের
ছবি

ছবি সংগৃহীত

এশিয়ান গেমসে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জ পদকও জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের বোলিংয়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন মোস্তাফিজুর রহমান। নিজের এক ওভারেই ২৫ রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। 

এর আগে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালেও এক ওভারে ২৩ রান দিয়েছিলেন তিনি। টানা দুই ম্যাচে ব্যর্থ হলেও মোস্তাফিজের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মোস্তাফিজ বল হাতে খরুচে হলেও বাংলাদেশের এই পেসারকে এখনো দলের সেরা বোলার হিসেবে বিবেচনা করছেন তিনি। বাংলাদেশের বোলিং আক্রমণে পাঁচজন বোলার নিয়েই খেলতে হয়েছে বলে জানান সালাউদ্দিন। 

 

ষষ্ঠ বোলার হিসেবে সাইফউদ্দিনও ভালো করেছেন বলে উল্লেখ করেন তিনি। তবে ডেথ ওভারে মোস্তাফিজের দীর্ঘদিনের ভূমিকার কারণে তার ওপর আস্থা রাখার কথাই জানিয়েছেন বাংলাদেশ কোচ।

 


সালাউদ্দিন বলেন, ‘এখন আমরা তো পাঁচটা বোলার নিয়ে খেলছি। এর মধ্যে আমাদের ৬ নম্বর বোলার হিসেবে সাইফউদ্দিনও ভালো বল করেছে। ফিজ আমাদের ডেথ ওভার স্পেশালিস্ট। আমাদের তার ওপর এখনো বিশ্বাস আছে।’ মোস্তাফিজের ওপর দলের আস্থার বিষয়টি আরও পরিষ্কার করে সালাউদ্দিন জানান, ‘সে যদি আরও ফেইল করে তবুও আমরা হয়তো তাকে সেভাবেই ব্যাক করাব।’

ডিসি/আপ্র/০৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের
০৩ অক্টোবর ২০২৬

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের

ম্যাচের ভাগ্য ততক্ষণে নির্ধারিত হয়েই গেছে। ৩ বলে ২৮ রান করা তো আর সম্ভব নয়! তার পরও হাসান নাওয়াজের ব...

জমজমাট লড়াইয়ে ফ্রান্স-ইতালির ড্র
০৩ অক্টোবর ২০২৬

জমজমাট লড়াইয়ে ফ্রান্স-ইতালির ড্র

জিনেদিন জিদানের কোচিংয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচে শুরুর বিবর্ণতা ঝেড়ে চমৎকার খেলল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে...

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার
০৩ অক্টোবর ২০২৬

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার

জুভেন্টাসে ইতালিয়ান খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে চান ক্লাবটির প্রধান নির্বাহী জিওভান্নি কার্নেভালি। সেই প...

অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশী ক্রিকেটার
০৩ অক্টোবর ২০২৬

অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তির মুখে বাংলাদেশী ক্রিকেটার

এশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার পর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ছেন বাংলাদেশের তিন ক্রিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে