গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

মার্তিনেস-রোমেরোদের গোলে আর্জেন্টিনার সহজ জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৫০ এএম ২০২৬
মার্তিনেস-রোমেরোদের গোলে আর্জেন্টিনার সহজ জয়
ছবি

ছবি সংগৃহীত

বলিভিয়াকে অনায়াসে হারিয়ে ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে ছাড়া পথ চলা শুরু হলো আর্জেন্টিনার। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে সারাক্ষণ চাপে রাখল গত দুই বিশ্বকাপের ফাইনালিস্টরা। 

একই সঙ্গে রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণে তেমন কিছু করার সুযোগ দিল না লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। কর্দোবায় বাংলাদেশ সময় বৃহস্পতিবারের সকালের ম্যাচে ৪-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। 

 

দুই অর্ধে তারা করেছে দুটি করে গোল। লাউতারো মার্তিনেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাহ। দ্বিতীয়ার্ধে গোল করেন নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো। শেষ দিকে জালের দেখা পান হোসে মানুয়েল লোপেস। শুরু থেকে বলিভিয়াকে প্রবল চাপে রাখে আর্জেন্টিনা। খেলা চলে সফরকারীদের ডি বক্সের আশেপাশে।


১৯তম মিনিটে প্রথম বড় সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লাউতারো মার্তিনেস। মাঝমাঠ থেকে আলেক্সিস মাক আলিস্তেরের বাড়ানো বল ঠিকঠাক রিসিভ করতে পারেননি তিনি। তবে ভাগ্য ভালো, কাছেই থাকা বল নিজের নিয়ন্ত্রণে নিতে পারেন। ডি বক্সে ঢুকে একটু সময় নিয়ে পোস্ট ঘেঁষে শট নেন তিনি। ডান দিকে ঝাঁপিয়ে নাগালে পাননি গোলরক্ষক।


বলিভিয়াকে প্রবল চাপে রেখে ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। এসেকিয়েল পালাসিওসের রক্ষণ চেরা পাস পেয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে প্রথম স্পর্শে জালে পাঠান নিকো পাহ। দেশের হয়ে এটা তার দ্বিতীয় গোল। ৪৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করার সুযোগ হাতছাড়া করেন হুলিয়ান আলভারেস। মূলত কাট ব্যাক করতে চেয়েছিলেন আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার, কিন্তু লাউতারো বেশ কয়েকজনের জটলায় থাকায় সেই সুযোগ ছিল না। 

এতে একটু দেরি হয়ে যায় শট নিতে, পরে দুরূহ অ্যাঙ্গেল থেকে আর গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি আলভারেস। একই মেজাজে দ্বিতীয়ার্ধ শুরু করে আর্জেন্টিনা। ৫৪তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। পাহয়ের ফ্রি কিকে চমৎকার হেডে জাল খুঁজে নেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নতুন অধিনায়ক রোমেরো। ৭৬তম মিনিটে ফ্রি কিক একটুর জন্য লক্ষ্েয রাখতে পারেননি আলভারেস। পরের মিনিটে কর্নারে দূরের পোস্টে পা ছোঁয়াতে পারেননি লিওনার্দো বালের্দি।


৮৩তম মিনিটে প্রতি আক্রমণে সুযোগ কাজে লাগাতে পারেননি লোপেস। ক্রসবারের উপর দিয়ে শট নেন লাউতারোর বদলি নামা পালমেইরাসের এই স্ট্রাইকার। ৮৫তম মিনিটে জালে বল পাঠিয়েও অফসাইডের জন্য গোল পাননি লোপেস। 

পরের মিনিটে অবশ্য হতাশ হতে হয়নি তাকে। ডি বক্সে বল পেয়ে জাল খুঁজে নেন তিনি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ঝাঁপিয়ে লিওনেল ফ্লোরেসের হেড ঠেকিয়ে ব্যবধান আরও বাড়তে দেননি বলিভিয়া গোলরক্ষক। বুর্কিনা ফাসোর বিপক্ষে মঙ্গলবার খেলবে আর্জেন্টিনা। পরে বুধবার বেনিনের বিপক্ষে ফের মাঠে নামবে তারা। ওই ম্যাচেই দেশের হয়ে শেষবার খেলবেন অবসর নেওয়া মহাতারকা মেসি।

ডিসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ
০১ অক্টোবর ২০২৬

গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপটা যেন দুঃস্বপ্নের মতোই কাটলো। প্রথম দুই ম্যাচে ৪ গোল হজম করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব...

মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সলিভানের রেকর্ড
০১ অক্টোবর ২০২৬

মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সলিভানের রেকর্ড

যুক্তরাষ্ট্রের ফুটবলে বয়সের বেশ কিছু রেকর্ডেই জ্বলজ্বল করছে ক্যাভিন সলিভানের নাম। কিশোর এই প্রতিভা এ...

বিশাল জয়ে সোনার পদকের লড়াইয়ে ভারত
০১ অক্টোবর ২০২৬

বিশাল জয়ে সোনার পদকের লড়াইয়ে ভারত

‘১৬৯ রান করেই যখন ১২৪ রানের জয় ধরা দেয়, বোঝাই যাচ্ছে কতটা পাগলাটে ম্যাচ’, ম্যাচ শেষে ধারাভাষ্যকার সা...

রিয়ালে ফিরলেও দুই দিন ধরে অনুশীলনে নেই এমবাপে
০১ অক্টোবর ২০২৬

রিয়ালে ফিরলেও দুই দিন ধরে অনুশীলনে নেই এমবাপে

কিলিয়ান এমবাপেকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফ্রান্সের হয়ে খেলার সময় বাঁ হাঁটুতে চোট পাওয়ার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে