গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসির পরই হালান্ড, পেছনে ফেললেন এমবাপ্পে-রোনালদোকে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৫ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৫ এএম ২০২৬
মেসির পরই হালান্ড, পেছনে ফেললেন এমবাপ্পে-রোনালদোকে
ছবি

ছবি সংগৃহীত

নতুন কোচ, নতুন দল, নতুনভাবে সাজানো ম্যানচেস্টার সিটি। বদলে যাওয়া এই দলের মাঝেও গোল করার জায়গায় যেন সেই পুরোনো হালান্ডই রয়েছেন। কভেন্ট্রির বিপক্ষে জয়সূচক গোল করে ক্লাব ক্যারিয়ারে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন নরওয়ের তারকা আরলিং হালান্ড। 

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে সদ্য প্রিমিয়ার লিগে ওঠা কভেন্ট্রি সিটিকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ২৬ মিনিটে হেডে একমাত্র গোলটি করেন ২৬ বছর বয়সী হালান্ড। তাঁর গোলেই নিশ্চিত হয় সিটির জয়।


হালান্ডের এই গোলটি তাঁর ক্লাব ক্যারিয়ারের ৩০০তম গোল। মোল্ডে, রেড বুল সালজবুর্গ, বরুশিয়া ডর্টমুন্ড ও ম্যানচেস্টার সিটির হয়ে মাত্র ৩৮৪ ম্যাচ খেলেই এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। ক্লাব ফুটবলে ৩০০ গোলে পৌঁছানোর গতিতে হালান্ডের চেয়ে এগিয়ে রয়েছেন কেবল আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ৩৬৫ ম্যাচে ৩০০ ক্লাব গোলের মাইলফলক ছুঁয়েছিলেন মেসি। এদিকে হালান্ড ছাড়িয়ে গেছেন আধুনিক ফুটবলের আরেক দুই মহাতারকা কিলিয়ান এমবাপ্পে ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে। 

এমবাপ্পে ৩৯৮ ম্যাচে এবং রোনালদো ৪৯৯ ম্যাচে পৌঁছেছিলেন ৩০০ ক্লাব গোলের মাইলফলকে। অর্থাৎ, মেসি, এমবাপ্পে ও রোনালদোর সঙ্গে তুলনা করলে ক্লাব ফুটবলে গোল করার গতিতে হালান্ডের অবস্থান কতটা উঁচুতে, এই পরিসংখ্যানই তার প্রমাণ।


তবে ক্যারিয়ারের ৩০০তম ক্লাব গোল করেও পুরোপুরি সন্তুষ্ট নন হালান্ড। বরং কভেন্ট্রির বিপক্ষে আরও গোল করতে না পারার আক্ষেপই ম্যাচ শেষে জানিয়েছেন তিনি। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে হালান্ড বলেন, ‘ম্যাচ শেষ করে দিতে আমার আরও গোল করা উচিত ছিল। 

কিন্তু সেটা করতে পারিনি। তাই দলকে কঠিন পরিস্থিতিতে ফেলেছি এবং শেষ পর্যন্ত কভেন্ট্রিকে ম্যাচে টিকে থাকার সুযোগ দিয়েছি। প্রিমিয়ার লিগে সুযোগ কাজে লাগাতে না পারলে কাজটা কঠিন হয়ে যায়।’ কভেন্ট্রির বিপক্ষে গোলটি চলতি মৌসুমে হালান্ডের তৃতীয়। এর আগে মৌসুমের প্রথম দুই ম্যাচেও গোল করেছেন তিনি। ফলে নতুন মৌসুমে আবারও নিজের চেনা ছন্দে ফেরার বার্তাই দিচ্ছেন ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন।

ডিসি/আপ্র/০৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমসের আগে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ
০৬ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের আগে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ

আগের আসরগুলোতে দ্বিতীয় সারির দল পাঠানোর রীতি থাকলেও, এবার এশিয়ান গেমসে মূল দল পাঠাচ্ছে বাংলাদেশ। স্ব...

কাউন্টিতে আবার দারুণ বোলিংয়ে কেন্টের জয়ের নায়ক হাসান
০৬ সেপ্টেম্বর ২০২৬

কাউন্টিতে আবার দারুণ বোলিংয়ে কেন্টের জয়ের নায়ক হাসান

দিনের শুরুর দিকে একটি ছোবল, মাঝের সেশনে একটি, শেষ দিকে আরও একটি। গুরুত্বপূর্ণ সময়গুলোকে দলকে উইকেট এ...

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করে জিতলো ভারত
০৬ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করে জিতলো ভারত

নারী এশিয়া কাপে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করলো ভারত। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ভারতের বোলারদের ত...

মেসির কর্নারে কাজেমিরোর গোল, শেষ সময়ের নাটকের পর ম্যাচ ড্র
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেসির কর্নারে কাজেমিরোর গোল, শেষ সময়ের নাটকের পর ম্যাচ ড্র

৯০ মিনিট শেষে যোগ করা ৮ মিনিটও তখনও পেরিয়ে গেছে। ইন্টার মায়ামি পেল কর্নার। লিওনেল মেসির বাঁকানো শট ফ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে