গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দারুস সালামে গৃহবধূকে গুলি করেন স্বামী, আমিনবাজারে এসআই হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৫ এএম ২০২৬
দারুস সালামে গৃহবধূকে গুলি করেন স্বামী, আমিনবাজারে এসআই হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার
ছবি

রোববার কারওয়ানবাজারে র‌্যাবের সংবাদ সম্মেলনে জেসমিন হত্যার আসামি তাঁর স্বামীকে হাজির করা হয় -ছবি সংগৃহীত

রাজধানীর দারুস সালামে নিজ বাসায় গৃহবধূ জেসমিন বেগম গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন তথ্য দিয়েছে র‌্যাব। সংস্থাটির দাবি, বাইরে থেকে নয়, পারিবারিক কলহের একপর্যায়ে জেসমিনকে তাঁর স্বামী আব্দুল মান্নান ওরফে আব্দুল হান্নানই গুলি করেন। পরে অস্ত্রটি তাঁর ছেলে রাকিবের কাছে দিয়ে লুকিয়ে রাখার নির্দেশ দেন তিনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে দারুস সালামের মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় নিজ বাসায় ৩৮ বছর বয়সী জেসমিন ডান হাতে গুলিবিদ্ধ হন। ঘটনার পর প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, জানালা খোলা রেখে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে কে বা কারা গুলি করলে তিনি আহত হন।

রোববার (৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কারওয়ানবাজারে র‌্যাবের সংবাদ সম্মেলনে র‌্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, তদন্তে তাঁরা জানতে পেরেছেন, জেসমিনকে তাঁর স্বামীই গুলি করেছেন। স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় উত্তেজিত হয়ে একপর্যায়ে তিনি গুলি করেন।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে রাত সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। পরে র‌্যাব-৪ ও দারুস সালাম থানা-পুলিশের যৌথ অভিযানে মান্নান ও জেসমিনের ছেলে রাকিবকে গ্রেফতার করা হয়। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, মান্নান গুলি করার পর অস্ত্রটি ছেলে রাকিবের কাছে দেন। রাকিব সেটি তাঁর বন্ধু হাতিম মিয়ার বাসায় লুকিয়ে রাখেন। রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতিমের বাসায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। পরে হাতিমকেও গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আব্দুল মান্নানের কাছ থেকে ২১৫টি ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, পিস্তলটি মান্নানের নিজের।

র‌্যাব-৪-এর অধিনায়ক হাফিজুর রহমান বলেন, আব্দুল মান্নান বেশির ভাগ সময় মাদকাসক্ত থাকতেন। ঘটনার রাতে তিনি মাতাল অবস্থায় বাসায় ফেরেন এবং এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া-বিবাদ হয়। একপর্যায়ে মাতাল অবস্থায় তিনি স্ত্রীকে গুলি করেন। গুলিটি জেসমিনের ডান হাতের বাহুতে লাগে।

র‌্যাবের এই কর্মকর্তা আব্দুল মান্নানকে এলাকার ‘কুখ্যাত মাদক ব্যবসায়ী’ দাবি করে বলেন, অস্ত্র ব্যবহার করে তাঁর সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য র‌্যাবের কাছে রয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

তবে মান্নানের ছেলে রাকিব মাদকাসক্ত—এমন কোনো তথ্য তাঁরা পাননি বলে জানান র‌্যাব কর্মকর্তা। তাঁর ভাষ্য, মান্নান ঘটনার পর নিজেকে রক্ষা করার জন্য ছেলের কাছে অস্ত্রটি দিয়ে কোথাও লুকিয়ে রাখতে বলেছিলেন।

গুলিবিদ্ধ জেসমিনের মাদক সংশ্লিষ্টতা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে হাফিজুর রহমান বলেন, জেসমিন মাদকের সঙ্গে জড়িত নন। তাঁর দাবি, মান্নান মাদক ব্যবসা করতেন ও মাদকাসক্ত ছিলেন এবং এ বিষয়কে কেন্দ্র করে তাঁদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

ঘটনার পর পরিবারের পক্ষ থেকে জানালা দিয়ে দুর্বৃত্তের গুলি ছোড়ার যে দাবি করা হয়েছিল, সে বিষয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, মান্নান এমন ঘটনা স্বীকার করেননি। তাঁদের ধারণা, ছেলে রাকিবও বিষয়টির সঙ্গে জড়িত থাকতে পারেন। ঘটনার প্রকৃত চিত্র আড়াল করতে জানালা দিয়ে বাইরে থেকে দুর্বৃত্তরা গুলি করেছে—এমন একটি গল্প তৈরি করা হয়েছিল বলে র‌্যাবের দাবি।

এদিকে গুলিবিদ্ধ জেসমিন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। র‌্যাব জানিয়েছে, তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

আমিনবাজারে এসআই হত্যাকাণ্ড: এদিকে আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায়ও কথা বলেন র‌্যাব-৪-এর অধিনায়ক। তিনি জানান, ওই ঘটনায় চারজন ব্যক্তি পুলিশের এসআইয়ের ওপর হামলা করেন বলে প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন। তাঁদের ধারণা, হামলাকারীরা একটি গাড়িতে ছিলেন এবং সম্ভবত মাদকাসক্ত ছিলেন।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, একটি অটোরিকশার চালকের সঙ্গে তাঁদের ঝগড়া-বিবাদ চলছিল। বিষয়টি মীমাংসা করতে এসআই আলতাফ সেখানে গেলে হামলাকারীরা তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে আশপাশে থাকা লাঠি দিয়ে আঘাত করা হলে তাঁর মৃত্যু হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, এ ঘটনায় প্রধান আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারের বরদেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি তৈরির কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে এসআই আলতাফ হোসেন ও তাঁর ছেলে হামলার শিকার হন। এ ঘটনায় রোববার ভোরে প্রাইভেটকারের চালক ও মালিক জহিরুল ইসলামকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
সানা/ডিসি/আপ্র/৬/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্ষমা পেলেন আন্দোলন করে শাস্তি পাওয়া এনবিআরের ২০ কর্মকর্তা
০৬ সেপ্টেম্বর ২০২৬

ক্ষমা পেলেন আন্দোলন করে শাস্তি পাওয়া এনবিআরের ২০ কর্মকর্তা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার ও আন্দোলনকে কেন্দ্র করে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ডাদেশ বা...

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
০৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (৬ সেপ্টেম্...

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
০৬ সেপ্টেম্বর ২০২৬

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে সবাইকে নিজ নিজ অবস্থা...

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন, গুলিবিদ্ধ গৃহবধূ
০৬ সেপ্টেম্বর ২০২৬

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন, গুলিবিদ্ধ গৃহবধূ

রাজধানীর দারুস সালামে ঘরের জানালা খোলা রেখে টেলিভিশন দেখার সময় বাইরে থেকে আসা গুলিতে জেসমিন বেগম (৩৮...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে