গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসির কর্নারে কাজেমিরোর গোল, শেষ সময়ের নাটকের পর ম্যাচ ড্র

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫২ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪৫ এএম ২০২৬
মেসির কর্নারে কাজেমিরোর গোল, শেষ সময়ের নাটকের পর ম্যাচ ড্র
ছবি

ছবি সংগৃহীত

৯০ মিনিট শেষে যোগ করা ৮ মিনিটও তখনও পেরিয়ে গেছে। ইন্টার মায়ামি পেল কর্নার। লিওনেল মেসির বাঁকানো শট ফিস্ট করার চেষ্টায় গড়বড় করলেন আটলান্টা গোলকিপার লুকাস ওইয়োস। বল পোস্টে লেগে জালেই ঢুকে যাচ্ছিল। 

কিন্তু গোললাইন থেকে কোনোরকমে ফেরালেন ডিফেন্ডার পাউলো দিয়াস। পরের মিনিটে ফাঁকায় থাকা হার্মান বের্তেরামের হেড একটু জন্য চলে গেল বাইরে দিয়ে।


এই দুটি সুযোগের একটু আগে মেসি দুটো সুযোগ হাতছাড়া করেন পরপর। ম্যাচের শেষ সময়টায় উত্তেজনা ছড়ায় তাই তুমুল। রেফারির শেষ বাঁশি স্বস্তি হয়ে আসে আটলান্টার জন্য। তলানির দলের সঙ্গে ইন্টার মায়ামি শেষটা হয় হতাশায়। 

 

দুই দফায় এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জেতা হলো না তাদের। মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ও আটলান্টা ইউনাইটেডের ম্যাচটি ড্র হয় ২-২ গোলে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার পর ক্লাবের হয়ে প্রথম ম্যাচে গোল পাননি মেসি। তবে দলের প্রথম গোলে ছিল তার অবদান। বারবার হুমকি হয়ে উঠেছেন প্রতিপক্ষের বক্সে। তার ফ্রি কিক লেগেছে ক্রসবারে। 

 

শেষ সুযোগ হাতছাড়া করেছেন তার সতীর্থরাও। 

 

সুবর্ণ সুযোগ ছিল আটলান্টারও। দলকে সমতায় ফেরানো মিগেল আলমিরন পরে কাজে লাগাতে পারেননি পেনাল্টি। মায়ামির গোল দুটি করেন কাজেমিরো ও লুইস সুয়ারেস। আটলান্টার হয়ে আলমিরন ছাড়াও জালের দেখা পান মেজর লিগ সকারে অভিষেক ম্যাচ খেলতে নামা বাগাইল এম্বোলো।


ইন্টার মায়ামির মাঠে ম্যাচের প্রথম আধ ঘণ্টা ছিল একরকম নিস্তরঙ্গ। ঘরের দল এগিয়ে যায় ৩২তম মিনিটে। মেসির মাপা কর্নারে দারুণ হেডে গোল করেন কাজেমিরো। এই মৌসুমেই মায়ামিতে নাম লেখানো ব্রাজিলিয়ান তারকা গোল পেলেন টানা দুই ম্যাচে। সেই লিড বেশিক্ষণ টেকেনি। 

 

তিন মিনিট পরই সমতা ফেরায় আটলান্টা। বক্সে আসা বল ফেরাতে স্লাইড করেন কাজেমিরোয়। কিন্তু বল তার পায়ে লেগে গোলের দিকে যায়। মায়ামির গোলকিপার কোনো রকমে পা দিয়ে ঠেকালেও ফিরতি বলে ছো মেরে জালে পাঠান আলমিরন। 

 

৪০তম মিনিটে মেসির ফ্রি কিক প্রতিহত হয় ক্রসবারে। প্রথমার্ধের যোগ করা সময়ে আবার এগিয়ে যায় মায়ামি। এবার তেলাস্কো সেগোভিয়ার দারুণ পাস ধরে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন সুয়ারেস। ৭৩তম মিনিটে আলমিরনকে বক্সের তের ফাউল করে পেনাল্টি উপহার দেন কাজেমিরো। 

 

শট নেন আলমিরনই, কিন্তু বাঁদিকে ঝাঁপিয়ে দলকে রক্ষা করেন মায়ামির গোলকিপার ডেইন সেন্ট ক্লেয়ার।


৮৭তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকেই সমতা ফেরায় আটলান্টা। এবার সুযোগ কাজে লাগাতে ভুল করেননি এম্বোলো। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে এম্বোলোর দুরপাল্লার শট একটু ওপর দিয়ে চলে যায়। ৯৭তম মিনিটে বক্রে ভেতর আটলান্টার দুই ডিফেন্ডারের পায়ের ফাঁক গলে মেসির শট দারুণ রিফ্লেক্সে পা দিয়ে ঠেকান আটলান্টার গোলকিপার ওইয়োস। ফিরতি বল জটলার মধ্যে আবার পেয়ে যান মেসি। 

 

এবার তার ডান পায়ের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে একটু বাইরে দিয়ে চলে যায়। এরপর সেই কর্নার এবং শেষ সময়ের নাটক। শেষ পর্যন্ত আলাদা করা গেল না দুই দলকে। ২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দুইয়েই থাকল মায়াামি। ১০ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ন্যাশভিল। ২২ পয়েন্ট নিয়ে আটলান্টা আছে তলানি থেকে দুইয়ে।

ডিসি/আপ্র/০৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এশিয়ান গেমসের আগে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ
০৬ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের আগে ঘরের মাঠে ক্যাম্প করবে বাংলাদেশ

আগের আসরগুলোতে দ্বিতীয় সারির দল পাঠানোর রীতি থাকলেও, এবার এশিয়ান গেমসে মূল দল পাঠাচ্ছে বাংলাদেশ। স্ব...

কাউন্টিতে আবার দারুণ বোলিংয়ে কেন্টের জয়ের নায়ক হাসান
০৬ সেপ্টেম্বর ২০২৬

কাউন্টিতে আবার দারুণ বোলিংয়ে কেন্টের জয়ের নায়ক হাসান

দিনের শুরুর দিকে একটি ছোবল, মাঝের সেশনে একটি, শেষ দিকে আরও একটি। গুরুত্বপূর্ণ সময়গুলোকে দলকে উইকেট এ...

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করে জিতলো ভারত
০৬ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করে জিতলো ভারত

নারী এশিয়া কাপে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করলো ভারত। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ভারতের বোলারদের ত...

মেসির পরই হালান্ড, পেছনে ফেললেন এমবাপ্পে-রোনালদোকে
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেসির পরই হালান্ড, পেছনে ফেললেন এমবাপ্পে-রোনালদোকে

নতুন কোচ, নতুন দল, নতুনভাবে সাজানো ম্যানচেস্টার সিটি। বদলে যাওয়া এই দলের মাঝেও গোল করার জায়গায় যেন স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে