গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

মেসির গোলও বাঁচাতে পারল না ইন্টার মায়ামির পরাজয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬ পিএম, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১১:৩৭ এএম ২০২৬
মেসির গোলও বাঁচাতে পারল না ইন্টার মায়ামির পরাজয়
ছবি

ছবি সংগৃহীত

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ইন্টার মায়ামি। দলের জাদুকরী অধিনায়ক লিওনেল মেসি গোল করেও হার থেকে রক্ষা করতে পারেননি দলকে। মেজর লিগ সকারের এই ম্যাচে ঘরের মাঠে মায়ামিকে দুই এক গোলে পরাজিত করেছে টরন্টো এফসি। এই হারের মাধ্যমে আরও দীর্ঘায়িত হলো মায়ামির চলমান দুঃসময়।


দুই দলের শক্তি ও সামর্থ্যের ফারাক বিবেচনায় এটিকে বড় অঘটন বললেও কম বলা হয়। ঘরের মাঠে মায়ামির বিপক্ষে এটি টরন্টোর প্রথম জয়। চলতি মৌসুমে প্রতিপক্ষের মাঠে এটি তাদের মোটে দ্বিতীয় জয়। এই পরাজয়ের ফলে লিগে টানা চার ম্যাচ জয়হীন রইল মেসির দল। এমনকি সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা।


ম্যাচের শুরু থেকেই মায়ামির খেলা ছিল ছন্দহীন। একাদশ মিনিটে টরন্টোর দর্দে মিহাইলোভিচের শট জালে জড়ালেও অফসাইডের কারণে বেঁচে যায় মায়ামি। পঞ্চদশ মিনিটে মেসির পাস থেকে বল পেয়েও কাজে লাগাতে পারেননি হার্মান বের্তেরামে। উনিশ মিনিটে লুইস সুয়ারেস দারুণ সুযোগ পেয়েও বল বাইরে মেরে বসেন। প্রথমার্ধের বাকি সময় দুই দলই কোনো আক্রমণাত্মক ও গোছানো ফুটবল খেলতে পারেনি। ২৬তম মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন মায়ামির ডিফেন্ডার গন্সালো লুহান।


দ্বিতীয়ার্ধের শুরুতেও মায়ামির রক্ষণে চোটের হানা অব্যাহত থাকে। ৫৮তম মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন আরেক ডিফেন্ডার সের্হিও রেগিলন। এই ছন্দপতনের সুযোগ নিয়ে দ্রুত দুই গোল করে বসেন অতিথিরা। রেগিলন মাঠ ছাড়ার মিনিট খানেকের মধ্যে বক্সের মাথা থেকে চার ডিফেন্ডারকে ভেদ করে দারুণ এক গোল করেন মার্কিন ফরোয়ার্ড জশ সার্জেন্ট। এর তিন মিনিট পর আরও একটি গোছানো আক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডেরেক এটিয়েন জুনিয়র।


একের পর এক আক্রমণে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। ৮১তম মিনিটে রক্ষণের ভুলে তৃতীয় গোল হজম করতে বসেছিল তারা, তবে মিহাইলোভিচের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ইয়ান ফ্রে। এর পরের মিনিটেই মাঝমাঠ থেকে রদ্রিগো দে পলের চোখধাঁধানো ডিফেন্সচেরা পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান কমান লিওনেল মেসি। 

 

চলতি লিগে এটি তার চতুর্দশ গোল। বাকি সময়ে সমতায় ফেরার মতো কোনো আক্রমণই তৈরি করতে পারেনি মায়ামি। 

নির্ধারিত ও যোগ করা সময়ের আট মিনিটে তারা মাত্র একটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়, যা সহজেই লুফে নেন টরন্টোর গোলকিপার। এই হারেও অবশ্য ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। একুশ ম্যাচে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। তবে সমান ম্যাচে ১০ পয়েন্ট এগিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে ন্যাশভিল।

ডিসি/আপ্র/২৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি
১১ অক্টোবর ২০২৬

মেসি ও সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরল ইন্টার মায়ামি

কয়েকদিন আগেই অনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন লিওনেল মেসি। তবে ক্লাবে ফিরেই চমক দ...

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
১০ অক্টোবর ২০২৬

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বিশ্ব যখন হাতের মুঠোয়, তখন এটিকে ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার হিসেবে...

টানা ৪ ম্যাচ হেরে ছাঁটাই তুরস্কের কোচ
১০ অক্টোবর ২০২৬

টানা ৪ ম্যাচ হেরে ছাঁটাই তুরস্কের কোচ

উয়েফা নেশন্স লিগে ব্যর্থতার চক্রে যেভাবে ঘুরপাক খেয়েছে তুরস্ক, তাতে এমনটা যেন হওয়ারই ছিল। কোচ ভেনচেন...

বিতর্কের মাঝে রোনালদোর গোল নম্বর ৯৮০
১০ অক্টোবর ২০২৬

বিতর্কের মাঝে রোনালদোর গোল নম্বর ৯৮০

প্রধান কোচ জর্জে জেজুসের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বিতর্কের জন্ম দেওয়া ক্রিশ্চিয়ানো রো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে