গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৭ পিএম, ২৭ মে ২০২৬ | আপডেট: ০৭:৪২ এএম ২০২৬
জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত
ছবি

ছবি সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এ লক্ষ্যে ঈদগাহ ময়দানে সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।

আজ বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সর্বমোট প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য পৃথক ওজু ও নামাজের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

তিনি নগরবাসীকে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে যথাসময়ের অনেক আগেই ঈদগাহ ময়দানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানান। একই সঙ্গে সবাইকে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে সহযোগিতা করার আহ্বানও জানান প্রতিমন্ত্রী।

এছাড়া দেশবাসীকে পবিত্র ঈদুল আজাহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবার জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

Gwm/AvcÖ/27/05/2026

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৪১ জন হাজিকে উদ্বৃত্ত চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার...

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে উদ্যাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

আজ শুভ জন্মাষ্টমী, দেশজুড়ে নানা আয়োজনে উদ্যাপন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ও আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী আজ...

হজযাত্রী স্থানান্তরে পাঁচ দিনের সুযোগ, শর্তে অনুমতি
০৩ সেপ্টেম্বর ২০২৬

হজযাত্রী স্থানান্তরে পাঁচ দিনের সুযোগ, শর্তে অনুমতি

বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের এক এজেন্সি থেকে অন্য এজেন্সিতে স্থানান্তরের জন্য পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে