গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেনু

শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী, বিদায়ের সুর দেবীর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০ পিএম, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:২৬ এএম ২০২৬
শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী, বিদায়ের সুর দেবীর
ছবি

ছবি সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। পূজা-অর্চনা, অঞ্জলি নিবেদন, প্রসাদ বিতরণ ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করবেন ভক্তরা। মহানবমীর মধ্য দিয়ে দুর্গোৎসবের শেষ পর্ব শুরু হওয়ায় মণ্ডপে মণ্ডপে এখন দেবীর বিদায়ের সুর।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন পূজামণ্ডপে মহানবমীর পূজা ও অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় আয়োজন করা হবে দেবীর মহাআরতি। এ ছাড়া নবমী হোমসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেবেন পূজারি ও ভক্তরা।

হিন্দুশাস্ত্র অনুযায়ী, সন্ধিপূজার মধ্য দিয়ে অষ্টমী তিথির অবসান ও নবমী তিথির সূচনা হয়। অষ্টমীর শেষ ২৪ মিনিট এবং নবমীর শুরুর প্রথম ২৪ মিনিট মোট ৪৮ মিনিট ধরে অনুষ্ঠিত হয় এই বিশেষ পূজা। এ সময় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। প্রচলিত রীতি অনুযায়ী, ১০৮টি প্রদীপ প্রজ্বালন ও ১০৮টি পদ্মফুল নিবেদনের মধ্য দিয়ে সন্ধিপূজা সম্পন্ন করা হয়।

পুরাণের বর্ণনা অনুযায়ী, দেবী দুর্গা চণ্ড, মুণ্ড ও রক্তবীজসহ অসুরদের বিনাশ করে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয় প্রতিষ্ঠা করেন। সেই বিশ্বাস ও ভক্তির আবহেই মহানবমীতে দেবীর আরাধনায় মগ্ন থাকবেন সনাতন ধর্মাবলম্বীরা।

মহানবমীর পূজা-অর্চনা শেষে ভক্তদের মনে ধীরে ধীরে জাগবে বিদায়ের বিষাদ। কারণ, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানানো হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মর্ত্যলোকের পূজা শেষে দেবী ফিরে যাবেন কৈলাসে।

গত শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। আনন্দ, ভক্তি ও সম্প্রীতির আবহে দুর্গোৎসবের সমাপ্তি ঘটলেও ভক্তদের হৃদয়ে থেকে যাবে দেবীর আগমনী ও বিদায়ের স্মৃতি।

এসি/আপ্র/২০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মহাঅষ্টমীতে পূজামণ্ডপে ভক্তদের ঢল
১৯ অক্টোবর ২০২৬

মহাঅষ্টমীতে পূজামণ্ডপে ভক্তদের ঢল

ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিনে আজ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘মহাঅষ...

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা
১৮ অক্টোবর ২০২৬

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা

বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিয...

ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে আজ মহাসপ্তমীর পূজা
১৭ অক্টোবর ২০২৬

ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে আজ মহাসপ্তমীর পূজা

মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক-কাঁসরের বাদ্য। চারদিকে ছড়িয়ে পড়েছে ফুল, ধূপ ও আগরবাতির সুবাস। শঙ্খধ্বনি আর উ...

মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?
১৬ অক্টোবর ২০২৬

মেসেজে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব?

মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইমোর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া কি ওয়াজিব?...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে