গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেনু

টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৪ পিএম, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৪৪ এএম ২০২৬
টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
ছবি

ছবি সংগৃহীত

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড় ও আশপাশের এলাকার বাস টার্মিনালগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ছুটিকে কেন্দ্র করে বাস, রেলস্টেশন ও লঞ্চ টার্মিনালেও যাত্রীদের চাপ বেড়েছে।

পরিবহন মালিক ও শ্রমিকদের ভাষ্য, ছুটি শুরু হওয়ায় সকাল থেকেই সায়েদাবাদ বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় যাত্রীদের আনাগোনা বেড়েছে। তবে যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত চাপের সুযোগ নিয়ে কোনো কোনো পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে।

যাত্রাবাড়ী চৌরাস্তার উত্তর প্রান্ত থেকে শরীয়তপুর রুটে চলাচলকারী ফেম পরিবহনের টিকিট বিক্রেতা শাহ আলম বলেন, ছুটি শুরু হওয়ায় যাত্রীর সংখ্যা অনেক বেশি। আগের দিনও যাত্রীদের চাপ ছিল। শরীয়তপুর রুটে ভাড়া নেওয়া হচ্ছে ৩০০ টাকা।

শরীয়তপুরের নড়িয়ায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন রনি। তিনি বলেন, বাসের পাশাপাশি যাত্রীর সংখ্যাও বেড়েছে। তবে আগের তুলনায় ভাড়া বেশি নেওয়া হচ্ছে। আগে শরীয়তপুরের ভাড়া ছিল ২৫০ টাকা। জ্বালানির দাম বাড়ার পর তা ২৮০ টাকা করা হয়। এখন নেওয়া হচ্ছে ৩০০ টাকা।

এদিকে বরিশালে যাওয়ার জন্য সপরিবারে সায়েদাবাদের জনপথ মোড়ে অপেক্ষা করছিলেন জুলহাস হোসেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি যাচ্ছেন তিনি।

এদিকে আরেক যাত্রী অভিযোগ করে বলেন, যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় বাসগুলো অতিরিক্ত ভাড়া চাইছে। বরিশাল রুটে লোকাল বাসের ভাড়া সর্বোচ্চ ৫০০ টাকা হলেও ৬০০ থেকে ৭০০ টাকার নিচে কোনো বাস পাওয়া যাচ্ছে না।

কুমিল্লা রুটেও একই চিত্র দেখা গেছে। যাত্রীদের দাবি, এ রুটে স্বাভাবিক সময়ে ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা হলেও এখন ৩০০ টাকা নেওয়া হচ্ছে।

তবে কুমিল্লা রুটে চলাচলকারী তিশা পরিবহনের কর্মী শাহাদাত হোসেনের দাবি, তারা সরকারি নির্ধারিত ভাড়ার বেশি নেন না। অন্য সময়ে ভাড়া তুলনামূলক কম নেওয়া হয় বলেও জানান তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা পাঁচ দিনের ছুটি, যা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। এ সময়ে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আদালতও বন্ধ রয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর মহানবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় টানা পাঁচ দিনের ছুটির সুযোগ তৈরি হয়। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ছুটির মেয়াদ আরো দীর্ঘ হয়েছে।

এর আগে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সরকারি দপ্তর খোলা রাখা হয়েছিল।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, টানা ছুটির সুযোগে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদ্‌যাপন ও অবসর কাটাতে রাজধানী ছাড়ছেন। ফলে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও অন্যান্য পরিবহনকেন্দ্রে যাত্রীদের চাপ বেড়েছে।

এসি/আপ্র/২০/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেসিদের বিপক্ষে রেফারিকে ‘জালিম’ ডেকে নিষিদ্ধ হলেন মিশরের ফরোয়ার্ড
২০ অক্টোবর ২০২৬

মেসিদের বিপক্ষে রেফারিকে ‘জালিম’ ডেকে নিষিদ্ধ হলেন মিশরের ফরোয়ার্ড

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকার পরও ৩-২ গোলে হেরেছিল মিশর।...

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪
২০ অক্টোবর ২০২৬

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

নাটোরের বড়াইগ্রামে আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সং...

পূজামণ্ডপ পরিদর্শনে আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬

পূজামণ্ডপ পরিদর্শনে আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার বাইরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্...

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব হোসাইন
২০ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব হোসাইন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী রাকিব হোসাইন। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে