গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেনু

চীনে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৩ পিএম, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৩৯ এএম ২০২৬
চীনে পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকের সম্ভাবনা
ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -ফাইল ছবি

আগামী মাসে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বা চুক্তি হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন।

সোমবার (১৯ অক্টোবর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্ভাব্য এই বৈঠকের বিষয়টি আলোচনায় আসার কথা জানান। ইউক্রেন যুদ্ধের অবসানের উপায় খুঁজতে পুতিন এমন বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর একটি প্রতিবেদনে উল্লেখ করার পর তার এ বক্তব্য সামনে আসে।

পেসকভ বলেন, তিন রাষ্ট্রপ্রধানেরই চীনের সম্মেলনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে এ ধরনের একটি বৈঠকের বিষয়টি আলোচনায় এসেছিল। তবে বৈঠকটি কবে হবে কিংবা সেখানে কী নিয়ে আলোচনা করা হবে, সে বিষয়ে কেউ সুনির্দিষ্ট প্রস্তাব দেননি বা কোনো চুক্তিতে পৌঁছাননি।

চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করেছে রাশিয়া বলে জানান পেসকভ। তবে তিনি স্পষ্ট করে বলেন, চূড়ান্ত শান্তিচুক্তিতে ইউক্রেনের অংশগ্রহণ অপরিহার্য। ইউক্রেনের রাজধানী কিয়েভের দায়িত্বশীল প্রতিনিধিদের অংশগ্রহণ ছাড়া চূড়ান্ত সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তবে সম্ভাব্য এই ত্রিপক্ষীয় বৈঠকের ধারণার কঠোর সমালোচনা করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক যুদ্ধ দ্রুত শেষ করতে সহায়ক হতে পারত। কিন্তু রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের বৈঠক উল্টো ফল বয়ে আনতে পারে। তার মতে, এমন বৈঠক পুতিনকে যুদ্ধ চালিয়ে যেতে উৎসাহিত করবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন যুদ্ধ নিয়ে সর্বশেষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে সম্ভাব্য শান্তিচুক্তির শর্ত নিয়ে ইউক্রেন ও রাশিয়া এখনো বিপরীত অবস্থানে রয়েছে।
সানা/আপ্র/২০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যুদ্ধ ও সরবরাহ সংকটে ২০২৭ সাল পর্যন্ত বাড়তে পারে খাদ্যমূল্য
২০ অক্টোবর ২০২৬

যুদ্ধ ও সরবরাহ সংকটে ২০২৭ সাল পর্যন্ত বাড়তে পারে খাদ্যমূল্য

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, যুদ্ধের কারণে পণ্য পরিবহনে বিঘ্ন, সার সরবরাহে সংকট এবং এল নিনোর প...

ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল ইতালিও, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেফতার ১৯৭
১৯ অক্টোবর ২০২৬

ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল ইতালিও, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেফতার ১৯৭

প্রতিবেশী দেশ ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইতালি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে...

ফ্রান্সে অস্থিরতা প্রশমনে কয়েকটি নগরীতে আংশিক কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ অক্টোবর ২০২৬

ফ্রান্সে অস্থিরতা প্রশমনে কয়েকটি নগরীতে আংশিক কারফিউ জারির আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্রান্সে জনসাধারণ এবং দোকানপাটের সুরক্ষায় কিছু নগরীকে আংশিক কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানি...

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
১৯ অক্টোবর ২০২৬

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে-এমন আশঙ্কায় সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান। নতুন অ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে