রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী রাকিব হোসাইন। এ নিয়োগের বিষয়ে সোমবার (১৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কাজী রাকিব হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশের আহ্বায়ক হন। পরবর্তী সময়ে ওই কমিটি বিলুপ্ত হলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর রাকিব হোসাইন ‘দ্য বাংলাদেশ ডায়ালগ’ নামের একটি সংগঠনে যুক্ত হন। সেখানে তিনি প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
সানা/আপ্র/২০/১০/২০২৬