গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মেনু

দুর্গাপূজায় হুমকি নেই, পরিস্থিতি তৈরির চেষ্টা দুষ্টচক্রের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২০ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:২৫ এএম ২০২৬
দুর্গাপূজায় হুমকি নেই, পরিস্থিতি তৈরির চেষ্টা দুষ্টচক্রের
ছবি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির -ছবি সংগৃহীত

দুর্গাপূজায় বাংলাদেশে কোনো হুমকি নেই। তবে কিছু দুষ্টচক্র পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে সতর্ক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। সমস্যা সৃষ্টিকারীদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, “বাংলাদেশে কোনো হুমকি নেই। কিন্তু কিছু দুষ্টচক্র দেখেছেন। গাজীপুরে কোরআন শরিফ নিয়ে মণ্ডপের ভেতরে ঢুকে দেবীর সামনে রেখে একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিল। তাকে আটক করা হলে তিনি বলছেন, মাথা খারাপ, মানসিক রোগী। তাঁর ওখানে কাজ কী?”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী হোসেন ফকির বলেন, প্রতিমা আনার সময় গাড়িতে ধাক্কা লেগে হাত ভেঙে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা যেখানে তিন লাখ চার হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করেছি। একইসঙ্গে আপনারাও সামর্থ্যবান ও দক্ষ স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছেন। তারপরও কেন এখানে সমস্যা হবে? তার মানে সমস্যা আমাদের ভেতরেই। এই সমস্যা সৃষ্টিকারী কারা, তাদের আমরা চিনি। সুতরাং আপনারা ২৪ ঘণ্টা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।”

শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন আইজিপি। তিনি বলেন, “শত বিপদ জয়ের মাঝেও বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। জুলাই অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর যে অবস্থা ছিল, তাতে তারা রাস্তায় কাজ করতে ভয় পেতেন। সেখান থেকে পুলিশকে আমরা সেভাবে ঘুরিয়ে নিয়ে এসেছি।

“তাদের মনোবল, সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য চেষ্টা করছি, যাতে আপনারা নিরাপদে ঘরে বসবাস করতে পারেন এবং দিনে-রাতে সব সময় ভালো পরিবেশে কর্মস্থল থেকে ঘরে ফিরে আসতে পারেন। সেজন্য আমরা কাজ করছি।”

সবাইকে আইন মেনে চলার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, এলাকায় কিশোর গ্যাং, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে কমিটি গঠন করা হবে।

এ সময় আইজিপির সঙ্গে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা সিআইডির পুলিশ সুপার মো. জাকির হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব হোসাইন
২০ অক্টোবর ২০২৬

রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব হলেন কাজী রাকিব হোসাইন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী রাকিব হোসাইন। এ...

ধর্ম আলাদা হলেও রাষ্ট্র সবার, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
২০ অক্টোবর ২০২৬

ধর্ম আলাদা হলেও রাষ্ট্র সবার, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রে সব ধর্মের মানুষের সমান অধিকার ও কর্তব্যের কথা তুলে ধরে সবাইকে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানিয়...

চট্টগ্রাম বন্দরে সৌরবিদ্যুৎ প্রকল্প, ২০ বছরে সাশ্রয় ১০০ কোটি টাকা
২০ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে সৌরবিদ্যুৎ প্রকল্প, ২০ বছরে সাশ্রয় ১০০ কোটি টাকা

চট্টগ্রাম বন্দরে ৮ দশমিক ৪২ মেগাওয়াট উৎপাদনক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বেসরকারি প্র...

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালাকে বনানী থেকে গ্রেফতার
২০ অক্টোবর ২০২৬

ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালাকে বনানী থেকে গ্রেফতার

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি

বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বের অন্য কোথাও নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিশ্বজুড়ে যখন হানাহানি ও হিংসার আগুন জ্বলছে, তখন বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। রোববার (১৮ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী ২০২৬ উপলক্ষ্যে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি রাষ্ট্রপতির এই বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে