গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ১৪:২৫ এএম ২০২৬
পবিত্র ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে, তা জানা যাবে আগামীকাল। সোমবার (১৮ মে) সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৮ মে (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে মঙ্গলবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী বুধবার (২০ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, দেশে ঈদ পালিত হবে ২৯ মে।

ইসলাম ধর্ম অনুযায়ী, মুসলমানরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন।

এসি/আপ্র/১৭/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

২০৩০ সালে একই বছরে দুইবার রমজান!
০৩ অক্টোবর ২০২৬

২০৩০ সালে একই বছরে দুইবার রমজান!

২০৩০ সালে একই গ্রেগরিয়ান বছরে দুইবার পবিত্র রমজান মাস পেতে যাচ্ছেন বিশ্বের মুসলমানরা। জানুয়ারি ও ডিস...

২০২৭ সালের হজ ঘিরে যুগান্তকারী প্যাকেজ ঘোষণা করলো সৌদি
৩০ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ সালের হজ ঘিরে যুগান্তকারী প্যাকেজ ঘোষণা করলো সৌদি

২০২৭ সালের হজ মৌসুম ঘিরে ‘যুগান্তকারী’ এক প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন...

নামাজে তাশাহুদের কোনো অংশ ছুটে গেলে করণীয়
২৭ সেপ্টেম্বর ২০২৬

নামাজে তাশাহুদের কোনো অংশ ছুটে গেলে করণীয়

আল্লাহ তায়ালা মুমিনের জন্য প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নামাজ ইসলামের প্রধান ও ফরজ ইবাদত। নাম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে