গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কোন খাতের ওপর কখন আক্রমণ হবে, জাতি উদ্বিগ্ন: গোলাম পরওয়ার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:২৩ এএম ২০২৬
কোন খাতের ওপর কখন আক্রমণ হবে, জাতি উদ্বিগ্ন: গোলাম পরওয়ার
ছবি

রোববার রাজধানীর মিন্টোরোডে ব্রিফিংয়ে গোলাম পরওয়ার -ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভেঙে দেওয়া এবং ইসিবি চত্বর এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ বলেও মন্তব্য করেছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টোরোডে এক ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, “আমরা মনে করি, মাত্র সরকারের কেবল ছয় মাস হলো। এখনই যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে ভেঙে পড়তে থাকে, তো শিল্প, ব্যবসা, বাণিজ্য কোন খাতের ওপর কখন আক্রমণ হবে, জাতি তো উদ্বিগ্ন। দ্রুত সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এবং আমরা এটার তীব্র নিন্দা করেছি।”

এদিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উভয় পক্ষের নেতারা।

মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভেঙে ফেলার বিষয়ে এক প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, “খুব দুঃখজনক। স্বাস্থ্যসেবার সঙ্গে, পুষ্টির সঙ্গে যে সমস্ত প্রতিষ্ঠান জড়িত, মানবসেবার সঙ্গে যারা জড়িত, সেখানে স্থানীয় ব্যাড ইনটেনশনে আক্রোশমূলক আচরণটা করা হয়েছে, সব মহলে এটা নিন্দিত হয়েছে, ধিকৃত হয়েছে।”

তিনি বলেন, “সেখানে জনপ্রতিনিধি আছে, সরকার আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে। এইভাবে একটা প্রতিষ্ঠানকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এই দিকগুলো আমাদের পেছনের দিনের কথা মনে করিয়ে দিচ্ছে, সেই সহিংসতার দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। চব্বিশের অভ্যুত্থানের পর আমরা যে স্বস্তির ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এই স্বপ্নগুলো কিন্তু হারাতে বসেছি। এ জন্য আমরা সবাই কিন্তু উদ্বিগ্ন।”

স্থানীয়ভাবে ‘মব ও মাসলম্যান’ তৈরি করে পুরোনো পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হলে জনগণ তা প্রশ্রয় দেবে না বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, “জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। তাদেরকে (সরকারি দল ও অনুসারীদের) আমরা বিরত হতে বলব।”

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে গোলাম পরওয়ার বলেন, “এরকমই সারাদেশে অপমানজনক আচরণ করা হচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা করি।”

এ সময় বিপিএমইএর প্রেসিডেন্ট মো. শাহরিয়ারও বক্তব্য দেন। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রফিকুল ইসলাম খান, নুরুল ইসলাম বুলবুলসহ অন্যরা।

এদিকে রাজধানীর নয়াপল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর ও কর্মীদের মারধর, মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভেঙে দেওয়া এবং সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনায় পৃথক বিবৃতি দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
সানা/আপ্র/২৮/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমিনের মনোনয়ন দাখিল
২৭ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির প্রার্থী ফয়সল আমিনের মনোনয়ন দাখিল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মির...

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান নজরুল ইসলামের
২৬ সেপ্টেম্বর ২০২৬

‘কমন শত্রুর’ বিরুদ্ধে ঐক্য ধরে রাখার আহ্বান নজরুল ইসলামের

‘কমন শত্রুর’ বিরুদ্ধে লড়াইয়ের ঐক্য ধরে রেখে দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ব...

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের
২৬ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনা...

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
২৬ সেপ্টেম্বর ২০২৬

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে