গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

মেনু

সিরাজগঞ্জে জনসভায় তারেক রহমান

বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞ কোনো দল নেই

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:৩৫ এএম ২০২৬
বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞ কোনো দল নেই
ছবি

শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার বিসিক শিল্পপার্ক এলাকায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান -ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মানুষ এখন জানতে চায় এবং দেখতে চায়, কোন রাজনৈতিক দল দেশ ও জনগণের জন্য কোন পরিকল্পনা গ্রহণ করেছে। যাতে দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যে দলের অভিজ্ঞতা আছে কীভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে হয়। বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনার অভিজ্ঞতা কোনো রাজনৈতিক দলের নেই।’ 

শনিবার (৩১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুরী পাইকপাড়ায় বিসিক শিল্পপার্ক এলাকায় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারম্যান বলেন, ‘দেশ আমাদের অনেক কিছু দিয়েছে। ১৯৭১ সালে লাখো শহীদ জীবন দিয়েছে দেশকে স্বাধীন করার জন্য। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বহু মানুষ নিজের জীবন উৎসর্গ করেছেন সেই স্বাধীনতা রক্ষা করার জন্য। এখন আমাদের সেই স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে। আজ এই লাখ লাখ মানুষের সামনে আমি হয়তো দাঁড়িয়ে প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম। আপনারা হয়তো হাততালি দিতেন। তাতে কোনও লাভ হতো না।’

তিনি আরো বলেন, মানুষ তার ওপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে। মানুষ তার ওপরে ভরসা করে যার ওপরে ভরসা করা যেতে পারে, যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায় না। এসব গুণ বিএনপির মধ্যে আছে। যদি দেশের ২০ কোটি মানুষকে একসঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমান বলেন, একটি গোষ্ঠী আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখামাত্র তাদের বলবেন “গুপ্ত তোমরা”। যারা বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম “গুপ্ত”। কারণ গত ১৬ বছর তাদের আমরা দেখি নাই। তারা তাদের সঙ্গেই মিশে ছিল, যারা ৫ তারিখে পালিয়ে গেছে।

সিরাজগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, আমরা যদি তাঁত বা লুঙ্গির কথা বলি তাহলে চোখের সামনে ভেসে উঠে সিরাজগঞ্জ ও পাবনা এলাকা। এই এলাকার মানুষ তাঁতশিল্পের সঙ্গে জড়িত। ক্ষমতায় গেলে তাঁতশিল্পের উৎপাদিত পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দেবো আমরা।

জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সিরাজগঞ্জের পাঁচটি ও পাবনার পাঁচটি আসনের বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে ভোট চান তারেক রহমান। সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় জনসভায় দলের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বগুড়ায় তারেক রহমান বললেন, আমি তো ঘরের সন্তান, আবার আসবো: উত্তরবঙ্গ সফর শেষে রাজধানীতে ফেরার পথে বগুড়ার শাজাহানপুরে সংক্ষিপ্ত পথসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি তো ঘরের সন্তান, আবার আসবো। আপনারা দোয়া করবেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১টার দিকে শাজাহানপুর উপজেলার মাঝিঁড়া বন্দরে তার গাড়িবহর থামিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। এ সময় বগুড়া-৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোর্শেদ মিলটনের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, এলাকার উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। আপনাদের সব ন্যায্য দাবি পূরণ করা হবে।
দলীয় সূত্র জানায়, প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে এই পথসভা অনুষ্ঠিত হয়। তারেক রহমান গাড়িতে বসেই বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের প্রার্থী মোর্শেদ মিলটন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে শনিবার সকালে বগুড়ার একটি হোটেলে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তারেক রহমান। সভায় আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনা দেন তিনি। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলা, সদর উপজেলা ও শহর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় তারেক রহমান বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। ভোটারদের কাছে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। তিনি জানান, দলের প্রধান হিসেবে আগের মতো দীর্ঘ সময় বগুড়ায় অবস্থান করা তার পক্ষে সম্ভব নয়। তাই স্থানীয় নেতাকর্মীদেরই নেতৃত্ব দিয়ে মাঠে সক্রিয় ভূমিকা রাখতে হবে। বগুড়ার মানুষের সঙ্গে নিজের আবেগঘন সম্পর্কের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকারে থাকাকালে বগুড়ার উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করা হয়েছে। বিরোধী দলে থাকলেও শীতবস্ত্র বিতরণ ও দুর্যোগকালে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে বগুড়ার উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে নেওয়ার অঙ্গীকার করেন তিনি। সভা শেষে দুপুরের পর সিরাজগঞ্জের উদ্দেশে বগুড়া ত্যাগ করেন তারেক রহমান। যাওয়ার পথে শাজাহানপুর ও শেরপুরের ধুনট মোড়ে সংক্ষিপ্ত পথসভায় অংশ নেন তিনি।
সানা/মেহেদী/আপ্র/৩১/০১/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে
০৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে

দ্য ইকোনমিস্ট

বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
০৩ ফেব্রুয়ারি ২০২৬

বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার...

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা
০৩ ফেব্রুয়ারি ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর ব্যবস্থা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ব‌লে‌ছেন, আইনশৃঙ্খলা বাহিনীর...

জামায়াতের আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: সেলিমা রহমান
০২ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের আমিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, নারীদের প্রতি কটূক্তির দায়ে জামায়াতের আমিরকে প্রকা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাজারে কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস সংকটের সুযোগে অতিরিক্ত দাম নিচ্ছে, এর মধ্যেই সরকার গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। এটা কতটা যুক্তিসঙ্গত মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে