গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

শেখ হাসিনা ফ্যাসিস্ট নন, তিনি একজন মাফিয়া: উপদেষ্টা জাহেদ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৩৬ এএম ২০২৬
শেখ হাসিনা ফ্যাসিস্ট নন, তিনি একজন মাফিয়া: উপদেষ্টা জাহেদ
ছবি

ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট নয়, মাফিয়া বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি না। আমরা যদি তাকে ফ্যাসিস্ট বলি তাহলে তাকে এক ধরনের সম্মান দেওয়া হয়। ফ্যাসিবাদের একটি রাজনৈতিক দর্শন থাকে। শেখ হাসিনা মূলত একজন মাফিয়া শাসকের উদাহরণ।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে জাদুঘর নির্মাণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করে ডা. জাহেদ উর রহমান বলেন, এটি একটি চলমান (ইভলভিং) প্রকল্প। সময়ের সঙ্গে নতুন নতুন চিন্তা, তথ্য ও উপকরণ যুক্ত হবে। দর্শনার্থীদের মতামত নিয়ে জাদুঘরটিকে আরো সমৃদ্ধ করা হবে।

জুলাই শহীদ পরিবার-যোদ্ধারা সহায়তা পেয়েছেন হাজার কোটি টাকা
তিনি বলেন, এই জাদুঘর আসলে দুটি বিষয় তুলে ধরতে চেয়েছে। প্রথমতম একজন শাসক কীভাবে ধাপে ধাপে মাফিয়াচক্রের নেতৃত্বে পরিণত হয় এবং দ্বিতীয়ত, কীভাবে সাধারণ মানুষ তার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম গড়ে তোলে।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর শুধু বাংলাদেশের ইতিহাস সংরক্ষণের স্থান নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বৈরতন্ত্র ও কর্তৃত্ববাদ সম্পর্কে সতর্কবার্তা বহন করবে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই শহীদদের স্মরণ করে ডা. জাহেদ বলেন, বহু তরুণের আত্মত্যাগের মধ্য দিয়ে একজন স্বৈরশাসকের পতন সম্ভব হয়েছে। এ জাদুঘর শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্ববাসীর জন্যও শিক্ষণীয় হতে পারে। এখানে একদিকে যেমন স্বৈরতন্ত্রের নির্মমতা তুলে ধরা হয়েছে, অন্যদিকে রয়েছে মানুষের সাহস, প্রতিরোধ ও আত্মত্যাগের ইতিহাস।

ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশে আরেকটি জুলাই গণঅভ্যুত্থানের প্রয়োজন হোক তা আমরা চাই না। আর কোনো তরুণকে জীবন দিতে হোক, সেটাও চাই না।

তিনি বলেন, আমরা এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই যেখানে নিয়মিত নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন হবে। যে সরকারই ক্ষমতায় আসুক তারা জনগণের কল্যাণে কাজ করবে। এ জাদুঘর ভবিষ্যতের রাজনীতিবিদ ও রাষ্ট্র পরিচালনাকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে।

এসি/আপ্র/০৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
০১ অক্টোবর ২০২৬

ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনীর ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল...

অ্যাথলেট হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা
০১ অক্টোবর ২০২৬

অ্যাথলেট হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা

অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্...

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
০১ অক্টোবর ২০২৬

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপি পদ থেকে ফেরদৌসি আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তা...

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা দুই লাখ
০১ অক্টোবর ২০২৬

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা দুই লাখ

ঢাকার ধামরাইয়ে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলার ও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে