গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

বাণিজ্য চুক্তির আলোচনার সহায়তায় বিশেষজ্ঞ প্যানেল হবে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২ পিএম, ১২ মে ২০২৬ | আপডেট: ০৬:১১ এএম ২০২৬
বাণিজ্য চুক্তির আলোচনার সহায়তায় বিশেষজ্ঞ প্যানেল হবে
ছবি

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিএফটিআই এর পর্ষদ সভায় বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির -ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে নানামুখী আলোচনার মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোচনায় সহায়তার জন্য একটি ‘স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল’ তৈরির কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ প্যানেল বাংলাদেশ ফরেইন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) এর অধীনে থাকবে বলে তিনি তুলে ধরেন।


তবে এ ‘স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল’ যুক্তরাষ্ট্রের সঙ্গে করা আলোচিত বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে কিনা সে সম্পর্কে মন্ত্রী কিছু বলেননি।

মঙ্গলবার (১২ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিএফটিআই এর ৬২তম পর্ষদ সভায় সভাপতির বক্তব্য দিচ্ছিলেন বাণিজ্যমন্ত্রী।

সভার পর মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে তুলে ধরা হয়।

বিভিন্ন বাণিজ্য চুক্তি নিয়ে আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের জটিলতা মোকাবিলায় বাংলাদেশকে আরো দক্ষ ও প্রস্তুত হতে হবে। বিশেষ করে ডব্লিউটিও (বিশ্ব বাণিজ্য সংস্থা) এর বিরোধ নিষ্পত্তি, বাণিজ্য নীতি বিশ্লেষণ এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোচনায় সহায়তার জন্য বিএফটিআই এর অধীনে একটি স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হবে।
এই প্যানেলে সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞ বাণিজ্য বিশেষজ্ঞ, আইনজ্ঞ ও গবেষকদের অন্তর্ভুক্ত করা হবে।

বিভিন্ন বাণিজ্য চুক্তি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএফটিআইকে একটি কার্যকর, আধুনিক ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করা হবে, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটিকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে ভবিষ্যতে এটি নিজস্ব আর্থিক সক্ষমতা অর্জন করে একটি স্বনির্ভর জ্ঞানকেন্দ্রে পরিণত হয়।

অন্তর্বর্তী সরকারের একদম শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করা বাণিজ্য চুক্তি আলোচনার জন্ম দিয়েছে। এটিকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি সমালোচনা করছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তিন দিন আগে ৯ ফেব্রুয়ারি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বাণিজ্য চুক্তি করে। চুক্তিতে ১৩১টি শর্ত রয়েছে, যা বাংলাদেশকে মানতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ৬টি শর্ত। এ চুক্তি নিয়ে ব্যাপক তর্ক-বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি করার আগে করণীয় নিয়ে নতুন সরকারের পদক্ষেপের বিষয়ে জানালেন বাণিজ্যমন্ত্রী।


সানা/ডিসি/আপ্র/১২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঢাবিকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
০৪ অক্টোবর ২০২৬

ঢাবিকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরো উন্নত করে বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গ...

মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী

মালেশিয়ার চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মস...

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা
০৪ অক্টোবর ২০২৬

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনার দিঘলিয়াতে মো. নাসিমুল গনি নামে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক নেতাকে গুলি করে হত্য...

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
০৪ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭৪ জন। নি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে