গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় বাংলাদেশ-পাকিস্তান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ১৬:০৮ এএম ২০২৬
সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
ছবি

শনিবার ঢাকা সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভির সঙ্গে বৈঠক করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম -ছবি সংগৃহীত

সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নকভির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৯ মে) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই মন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরো জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ককে আরো শক্তিশালী করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

আলোচনায় ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, মহিলা শিল্পোদ্যোগ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডিজিটাল উদ্ভাবনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো প্রসারিত ও নিবিড় করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে তারা সহমত পোষণ করেন। একই সঙ্গে মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি এবং এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপরও জোর দেন তারা।

এ সময় প্রতিমন্ত্রী আঞ্চলিক সহযোগিতা ও সমৃদ্ধির প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষই দক্ষিণ এশিয়ার জনগণের সম্মিলিত স্বার্থে আঞ্চলিক সহযোগিতা আরো জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

সানা/কেএমএএ/আপ্র/৯/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন
০৪ অক্টোবর ২০২৬

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জাতিসংঘে চাকরির সঙ্গে বাংলাদেশ সরকারের ন...

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম
০৪ অক্টোবর ২০২৬

দেশের মানুষ স্বৈরাচার উৎখাতে ভালো, প্রতিষ্ঠান গড়ায় ব্যর্থ: মাহফুজ আনাম

স্বৈরাচার উৎখাতের সক্ষমতা বাংলাদেশের মানুষের একটি অনন্য বৈশিষ্ট্য বলে মন্তব্য করেছেন দ্য ডেইলি স্টার...

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে
০৪ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে