গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় গুরুতর আঘাত: এইচআরডব্লিউ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:৪৫ এএম ২০২৬
সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় গুরুতর আঘাত: এইচআরডব্লিউ
ছবি

ছবি সংগৃহীত

দেশের শীর্ষ দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।


শুক্রবার (১৯ ডি‌সেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এ সব হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটি গুরুতর ও ভয়াবহ আঘাত।


বিবৃ‌তি‌তে উল্লেখ করা হয়, ১৯ ডিসেম্বর বাংলাদেশে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায় দুর্বত্তরা। এসব সহিংসতা এমন এক সময়ে ঘটছে, যখন দেশটি দীর্ঘ স্বৈরশাসনের পর গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করছে।


এইচআরডব্লিউ আরো বল‌ছে, আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা ও চলমান রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের নাগরিক পরিসরকে সংকুচিত করছে এবং নতুন করে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা বাড়াচ্ছে।


হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল একটি জঘন্য অপরাধ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে যেভাবে জনতার সহিংসতা ছড়িয়ে পড়েছে, তা রোধে কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে।


তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উসকানি, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী এমনকি শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদেরও ঝুঁকির মুখে ফেলছে।


এসি/আপ্র/২০/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

ঢাবিকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
০৪ অক্টোবর ২০২৬

ঢাবিকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরো উন্নত করে বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গ...

মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী

মালেশিয়ার চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মস...

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা
০৪ অক্টোবর ২০২৬

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনার দিঘলিয়াতে মো. নাসিমুল গনি নামে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক নেতাকে গুলি করে হত্য...

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
০৪ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭৪ জন। নি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে