গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

নির্বাচনি প্রতিশ্রুতির অগ্রগতি জানতে প্রধানমন্ত্রীকে তাহসিনা রুশদীর প্রশ্ন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:২৪ এএম ২০২৬
নির্বাচনি প্রতিশ্রুতির অগ্রগতি জানতে প্রধানমন্ত্রীকে তাহসিনা রুশদীর প্রশ্ন
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে শুরু হয়। দিনের কর্মসূচি অনুযায়ী প্রথম ত্রিশ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত এই প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্নটি উত্থাপন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর।

তার প্রশ্নটি ছিল, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত বিভিন্ন কার্যক্রমের কি কি অগ্রগতি সাধিত হয়েছে। তার প্রশ্নের জবাব দিতে উঠলে সরকারি দলের সদস্যরা টেবিল চাপড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এ সময় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ বিরোধী সদস্যরাও সরকারি দলের সদস্যদের সঙ্গে তাল মেলান।
গেল ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি হয়। টানা ১৩ দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন রোববার আবার বসেছে। এ অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। জাতীয় সংসদে তারেক রহমান এই প্রথম প্রশ্নোত্তর পর্বে অংশ নিলেন। তাহসিনা রুশদীর ছাড়াও সরকার ও বিরোধীদলীয় কয়েকজন সদস্য প্রশ্ন উত্থাপন করেন। তাদের মধ্যে আছেন পটুয়াখালী-৪ আসনের এ বি এম মোশাররফ হোসেন, কুমিল্লা-৯ আসনের আবুল কালাম, ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মোজাহিদ ও নরিসংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিন। ভিভিআইপি লাউঞ্জে বসে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব দেখেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।
সানা/আপ্র/১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঢাবিকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
০৪ অক্টোবর ২০২৬

ঢাবিকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরো উন্নত করে বিশ্ববিদ্যালয়টিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গ...

মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী
০৪ অক্টোবর ২০২৬

মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী

মালেশিয়ার চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মস...

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা
০৪ অক্টোবর ২০২৬

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

খুলনার দিঘলিয়াতে মো. নাসিমুল গনি নামে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এক নেতাকে গুলি করে হত্য...

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
০৪ অক্টোবর ২০২৬

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭৪ জন। নি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে