গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

পুলিশ হত্যার বিচার চেয়েছিলাম, আর কখনো চাইবো না

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩ পিএম, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:৪০ এএম ২০২৬
পুলিশ হত্যার বিচার চেয়েছিলাম, আর কখনো চাইবো না
ছবি

ছবি সংগৃহীত

সরকার পতনের পর নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পুলিশ সদস্যদের সংগঠিত করে আলোচনায় আসা কনস্টেবল শোয়াইবুর রহমান জয় বলেছেন, তিনি তার ‘সহকর্মীদের হত্যার’ যে বিচার দাবি করেছিলেন, সেখান থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, ফিরে যেতে চেয়েছেন পরিবারের কাছে।


শোয়াইবুর বলেন, ‘আমি পুলিশ ভাইদের হত্যার বিচার চেয়েছিলাম, আর কখনো চাইবো না।’


জুলাই আন্দোলনের সময় রামপুরা বিটিভি ভবনের পাশে আবু নোমান নামে এক ব্যক্তি আহতের মামলায় বুধবার (১ এপ্রিল) শোয়াইবুরকে গ্রেফতার দেখানোর শুনানিতে সিএমএম আদালতের এজলাসে নেওয়ার পথে সাংবাদিকদের উদ্দেশে একথা বলেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৬ আগস্ট থেকে ১১ দফা দাবিতে পুলিশের কর্মবিরতি আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন কনস্টেবল শোয়াইবুর। ২০২৪ সালের সেপ্টেম্বরে গ্রেফতারের পর থেকে কারাগারে আছেন তিনি।


গত ১৬ মার্চ রামপুরা থানার এসআই মোহাম্মদ গোলাপ উদ্দিন মাহমুদ তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেন। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে শুনানির সময় তাকে এজলাসে তোলা হয়। এজলাসে তোলার সময় সাংবাদিকদের উদ্দেশে শোয়াইবুর রহমান বলেন, পুলিশের চাকরিতে আমি এমন কোনো কাজ করিনি যে মামলা দেবে। পুলিশ ডিপার্টমেন্টকে বলবো, আমাকে ক্ষমা করে দেন। আমি ক্ষমা চাইতেছি। 

আমি পুলিশ ভাইদের হত্যার বিচার চেয়েছিলাম। আমি আর কখনো চাইবো না। আমাকে সাধারণ ক্ষমা করে দেন। আমার ছোটো একটা বাচ্চা, আমাকে বাচ্চার কাছে ফিরে যেতে দেন।


প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি একজন সৈনিকের সন্তান। আমাকে ক্ষমা করে দেন। আমি অন্যায় কিছু করিনি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে শ্রদ্ধা করি। তাকে বলতে চাই, কেন আমাকে বারবার মিথ্যা মামলায় দেওয়া হচ্ছে। আমাকে মামলা দেয়া হচ্ছে কমিশনার জানেন না, আইজিপি জানেন না। তাহলে কে মামলা দিচ্ছে।


শোয়াইবুর বলেন, বলা হয় আগে স্বৈরাচার ছিল, তাহলে এখন স্বৈরাচারী কায়দায় কে মামলা দিচ্ছে। আমি পুলিশের প্রত্যেকটা স্যারের কাছে ক্ষমা চাইছি, আমার ভুল কোনটা ছিলো? আমি কনস্টেবল শোয়াইব, আমার ভুল কোথায় ছিল আমি জানতে চাই। আমি কোনো দলের ছিলাম না। আমি যদি কোনো দলের থেকে থাকি, আমাকে যেন আরো মামলা দেওয়া হয়। আমি যদি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকি, তাহলে আমাকে যেন ফাঁসি দেওয়া হয়।


এরপর তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরনী মীরের আদালতে নেয়া হয়। শুনানি নিয়ে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয় বলে প্রসিকিউশন পুলিশের এসআই মোমিনুল ইসলাম জানিয়েছেন।


মামলার বিবরণে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই দুপুর দেড়টার দিকে আন্দোলনকারীরা রামপুরা বিটিভি ভবনের পাশে আন্দোলন করছিল। সেখানে আন্দোলনকারীদের উপর হামলা, গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ হন আবু নোমান। পরে হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হত্যাচেষ্টার অভিযোগে রামপুরা থানায় মামলা করেন।


সানা/ডিসি/আপ্র/১/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, রপ্তানি নিয়ে শঙ্কা
২৩ আগস্ট ২০২৬

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, রপ্তানি নিয়ে শঙ্কা

তীব্র গ্যাস সংকটে দেশের নিট পোশাকশিল্পে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় এক মাস ধরে চলা সংকটে অন্তত...

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে
২৩ আগস্ট ২০২৬

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ...

জ্বালানি খাতে তিন মাসের মজুত নিশ্চিত করতে চায় সরকার
২২ আগস্ট ২০২৬

জ্বালানি খাতে তিন মাসের মজুত নিশ্চিত করতে চায় সরকার

দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে অর্থ ও পরিকল্...

তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন
২২ আগস্ট ২০২৬

তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই