গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩১ পিএম, ২১ মে ২০২৬ | আপডেট: ০১:০৩ এএম ২০২৬
রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সি শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা থেকে মিরপুর-১০ গোলচত্বর ও কালশীসহ একাধিক এলাকায় সড়কে নেমে আন্দোলন শুরু হলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, সন্ধ্যার দিকে এলাকাবাসী সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে ৯টা পর্যন্ত বিভিন্ন স্থানে তারা অবস্থান করছিলেন।

এর আগে বিকালে কয়েকশ মানুষ মিরপুর-১০ নম্বর থেকে ১২ নম্বর পর্যন্ত কয়েক দফা মিছিল করেন। বিক্ষোভকারীরা “বিচার চাই”, “অপরাধীর আস্তানা ভেঙে দাও”, “আসামির ফাঁসি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনে অংশ নেওয়া এক ব্যক্তি বলেন, দেশে বহু ঘটনার বিচার দীর্ঘসূত্রতায় পড়ে যায়। রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করে ২৪ ঘণ্টার মধ্যে দোষীর ফাঁসি কার্যকরের দাবি জানান তিনি।

গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছর বয়সি রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানাকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছেন।
সানা/আপ্র/ ২১/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে শিক্ষক স্বামীর থাপ্পড়, বিভাগীয় মামলার প্রস্তুতি
০৭ অক্টোবর ২০২৬

বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে শিক্ষক স্বামীর থাপ্পড়, বিভাগীয় মামলার প্রস্তুতি

নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে এক সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার...

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা
০৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বন্দরে অনুমতি ছাড়া ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বন্দরের সংবেদনশীল স্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি-ভিডিও ধারণ, স্ক...

দক্ষিণ এশিয়ায় ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী বাংলাদেশের কারাগারে
০৭ অক্টোবর ২০২৬

দক্ষিণ এশিয়ায় ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দী বাংলাদেশের কারাগারে

বাংলাদেশের কারাগারে থাকা মোট বন্দীর ৬৬ দশমিক ৯ শতাংশ বিচারপূর্ব বন্দী। অর্থাৎ প্রায় দুই-তৃতীয়াংশ বন্...

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে ব্যবস্থা নেবে সরকার
০৭ অক্টোবর ২০২৬

নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে ব্যবস্থা নেবে সরকার

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতার মধ্যেও দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই