গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

রোববারই রামিসা হত্যা মামলার অভিযোগপত্র

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ১২:৫২ এএম ২০২৬
রোববারই রামিসা হত্যা মামলার অভিযোগপত্র
ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ -ছবি সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র আগামী রোববার বিকালের মধ্যেই আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে দ্রুততম সময়ে বিচারকার্য সম্পন্ন করার আশ্বাসও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) রাতে নিহত শিশুর পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে পল্লবীতে রামিসার বাসায় যান।

সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ সততার সঙ্গে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এখন অভিযোগপত্র দাখিলের আগে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। আদালতের অনুমতি নিয়ে সিআইডির পরীক্ষাগারে এ কার্যক্রম চলছে এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুযায়ী এতে অন্তত ৪৮ ঘণ্টা সময় প্রয়োজন।

তিনি জানান, রোববার দুপুরের মধ্যে ডিএনএ পরীক্ষার কাজ শেষ হবে এবং সেদিন বিকালের মধ্যেই আদালতে চার্জশিট জমা দেওয়া সম্ভব হবে। এরপর দ্রুততম সময়ে বিচার শেষ করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।

বৃহস্পতিবার রাত ৯টা ৫২ মিনিটে পল্লবীতে রামিসার বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি নিহত শিশুর বাবা-মা ও বড় বোনের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী রামিসার বড় বোনের পড়াশোনাসহ সব ধরনের ব্যয়ভার বহনের আশ্বাস দিয়েছেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, পরিবারের সদস্যরা দ্রুত আসামি গ্রেপ্তার ও আইনি পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি এটিকে নজিরবিহীন দ্রুততা বলে উল্লেখ করেন।

গত মঙ্গলবার পল্লবী থেকে সাত বছর বয়সী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল। এ ঘটনায় সোহেল নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
সানা/আপ্র/২২/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

শোষণমূলক ও বিপজ্জনক কাজে নিয়োজিত লেখাপড়াবঞ্চিত শিশুরা
১৯ আগস্ট ২০২৬

শোষণমূলক ও বিপজ্জনক কাজে নিয়োজিত লেখাপড়াবঞ্চিত শিশুরা

পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেকের বেশি বেশি শিশু এখন নগর ও শহরে বাস করে। অনেকেই শিক্ষা, চিকিৎসা ও বিনোদ...

ইতিহাসে নেই মোগলদের প্রতিরোধ করা ভারতীয় মুসলিম নারীরা
১৯ আগস্ট ২০২৬

ইতিহাসে নেই মোগলদের প্রতিরোধ করা ভারতীয় মুসলিম নারীরা

ভারতীয় উপমহাদেশে মধ্যযুগে এমন কয়েকজন মুসলিম নারী ছিলেন- যারা শুধু রাজনীতি বা প্রশাসনেই গুরুত্বপূর্ণ...

স্কুলগেটে ময়লার ভাগাড়: হুমকিতে শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ
১৯ আগস্ট ২০২৬

স্কুলগেটে ময়লার ভাগাড়: হুমকিতে শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ

প্রতিদিন সকালে হাজারো শিশু বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যায় নতুন কিছু শেখার স্বপ্ন নিয়ে। কিন্তু অনে...

আন্তর্জাতিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের প্রতিনিধি জোহরা
১৯ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের প্রতিনিধি জোহরা

রাশিয়ার খান্তি-মানসিস্ক স্বায়ত্তশাসিত অঞ্চল-ইউগ্রায় অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পস’-...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই