গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় আওয়ামী লীগ–সমর্থক আইনজীবীদের প্রতিবাদী গান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫১ পিএম, ২২ মে ২০২৬ | আপডেট: ০২:১৫ এএম ২০২৬
নির্বাচনে অংশ নিতে না দেওয়ায় আওয়ামী লীগ–সমর্থক আইনজীবীদের প্রতিবাদী গান
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে না পেরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ–সমর্থক আইনজীবীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ও প্রতিবাদী গানের কর্মসূচি পালন করেছেন। নির্বাচনী প্রক্রিয়াকে ‘একতরফা’ আখ্যা দিয়ে তাঁরা নির্বাচন বর্জনেরও ঘোষণা দেন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আদালত ভবনের শাপলা ভবনের প্রবেশমুখে বসে আওয়ামী লীগ–সমর্থক আইনজীবীরা প্রতিবাদী গান পরিবেশন করেন। একই সময়ে পাশের জেলা আইনজীবী সমিতি ভবনে ভোটগ্রহণ চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন আইনজীবী সিঁড়িতে বসে ‘ভোট ডাকাত, ভোট চোর, কিছুই রবে না/ ভোট চোরেরা ভেসে যাবে বঙ্গোপসাগরে’—শিরোনামের গান পরিবেশন করছেন।

এর আগে বুধবার নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে আদালতপাড়ায় কালো পতাকা প্রদর্শন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আওয়ামী লীগ–সমর্থক আইনজীবীরা। এ সময় তাঁরা ‘ভুয়া নির্বাচন’ ও ‘অটো নির্বাচন’ স্লোগান দেন এবং নির্বাচন কমিশনের পদক্ষেপের প্রতিবাদ জানান।

আওয়ামী লীগ–সমর্থক আইনজীবীদের অভিযোগ, নির্বাচনপ্রক্রিয়া একতরফাভাবে পরিচালনা করা হচ্ছে এবং তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে বাধা দেওয়া হয়েছে। গত ৪ মে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে বাধার মুখে পড়েন তাঁরা।

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জিয়া উদ্দিন বলেন, সমিতির ১৩৩ বছরের ইতিহাসে কখনো ভোটবিহীন বা ‘অটো কমিটি’ গঠনের নজির নেই। এমনকি করোনাকালেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশন সমিতির ঐতিহ্য নষ্ট করছে।

তিনি আরও বলেন, জামায়াতপন্থী আইনজীবীরাও ইতিমধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দল-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নেই। এ কারণে তাঁদের অংশগ্রহণের সুযোগও রাখা হয়নি।
সানা/আপ্র/২২/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই: ট্রাইব্যুনালকে জিয়াউল
০২ সেপ্টেম্বর ২০২৬

মনে হয় আমি সবার টার্গেট, সুবিচার চাই: ট্রাইব্যুনালকে জিয়াউল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনার সময় হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও গায়ে ভেস্ট পরানো থেকে অব্যাহতি...

কারাগারেই থাকতে হচ্ছে বিদিশাকে
০২ সেপ্টেম্বর ২০২৬

কারাগারেই থাকতে হচ্ছে বিদিশাকে

ফ্ল্যাট বিক্রয় নিয়ে রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি...

ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল
০১ সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল

হামে শিশু মৃত্যু

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৬

বোর্ডের অনুমোদন ছাড়া শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষককে বরখাস্ত বা অপসারণের মতো গুরুতর শাস্তি প্রদান করতে হলে তা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে