গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাহে রমজান

অবারিত ক্ষমার দশক মাগফিরাত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ০৫:০০ এএম ২০২৬
অবারিত ক্ষমার দশক মাগফিরাত
ছবি

অবারিত ক্ষমার দশক মাগফিরাত

মুমিন হৃদয়ের তাড়নার মাস রমজান। বছরজুড়ে মুমিনের তৃষ্ণার্ত হৃদয় এ মাসের প্রতীক্ষায় স্বপ্ন বুনে। দীর্ঘ এগারো মাসের অপ্রাপ্তিগুলো রমজানে কাটিয়ে তোলে। পুণ্যের ফল্গুধারায় নিজেকে ভাসিয়ে নিতে শুরুর দশকে শুদ্ধতার জায়নামাজে বসে মুহাম্মাদি উম্মত- তাসবিহদানার মিছিলে স্বর তোলে। অতঃপর রহমতের বৃষ্টিস্নাত মুমিনগণ মাগফিরাতের দশকে ক্ষমাপ্রাপ্তির পেয়ালা খুঁজে। ভিখারীর বেশে হাত পাতে কাবার মালিকের দরবারে।

সুরে সুরে আপন ছন্দে তাঁকে ডাকে। অশ্রুর মিছিলে নুয়ে পড়ে তাঁর কুদরতি পায়ে। গোলামের এমন মিনতি মন কাড়ে রাব্বুল আলামিনের। সাড়া দেন তার ডাকে। ক্ষমা ঘোষণায় দেন জান্নাত দানের প্রতিশ্রুতি-মাগফিরাতের দশক নিয়ে এমনসব পুণ্যগাঁথার বার্তাই দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি (সা.) বলেন, ‘যে ব্যক্তি গুনাহ মাফের আশায় ইস্তেগফার করাকে নিজের ওপর আবশ্যক করে নেয়, আল্লাহ তায়ালা তাকে তিনটি পুরস্কার দেবেন- তার জীবনের কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করবেন, দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং অচিন্তনীয় ও অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন।’

হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবীজি (সা.) শাবান মাসের শেষ তারিখের এক বক্তৃতায় আমাদের বললেন, হে মানুষেরা, তোমাদের প্রতি ছায়া বিস্তার করেছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ একটি মাস। যে ব্যক্তি এ মাসে প্রভুর সামীপ্য লাভের আশায় একটি নফল কাজ করল, সে ওই ব্যক্তির সমান হবে যে অন্য মাসের একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি এ মাসে একটি ফরজ কাজ করল, সে ওই ব্যক্তির সমান হলো যে অন্য মাসে ৭০টি ফরজ আদায় করল।

রমজান সবরের মাস, যার প্রতিদান জান্নাত। এটা ভাতৃপ্রেম ও সহানুভূতি প্রদর্শনের মাস। এ মাসে মুমিনের রিজিক বৃদ্ধি করা হয়। যে ব্যক্তি রমজানে কোনো রোজাদারকে ইফতার করাবে, সেটা দোজখের আগুন হতে তার মুক্তির কারণ হবে। আর যে ব্যক্তি এ মাসে নিজ দাসদাসীর প্রতি দয়া প্রদর্শনস্বরূপ কার্যভার কমাবে, আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দেবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন (মেশকাত)।

এটা এমন মাস যার প্রথম ১০ দিন রহমত, মধ্যম ১০ দিন মাগফিরাত আর শেষ ১০ দিন জাহান্নাম থেকে মুক্তির মাস।

পবিত্র কোরআনের সুরা ত্বহায় মাওলায়ে কারিম ইরশাদ করেন, ‘আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে- এরপর সৎ পথে চলতে থাকে।’

সুরাতুল বাক্বারায় বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন।’

সুরাতুল নাসরে রব্বুল আলামিন বলেন, ‘তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী।’

তবে এই মাগফিরাত ও ক্ষমা পেতে হলে আমাদেরকে অবশ্যই পরিশুদ্ধ-পরিচ্ছন্ন মনে তাওবা করতে হবে। কারণ, তাওবা হলো পাপাচার ছেড়ে নিজেকে শুধরে নেওয়ার দৃপ্ত শপথ। খাঁটি তাওবা না করে আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্তির আশা করা বোকামি। 
সানা/আপ্র/২/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ৫
০৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, গ্রেফতার ৫

ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পু...

অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত
০৫ সেপ্টেম্বর ২০২৬

অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত

অপচিকিৎসা এবং অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহারের অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কম...

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ
০৫ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প উৎস খুঁজছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা...

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলবেন কারাবন্দিরা

কারাগারে বন্দিজীবনে স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ বাড়াতে চালু হচ্ছে ভিডিও কল সুবিধা। ইতোমধ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে