গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মেনু

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, অঙ্ক গোপন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:০৫ এএম ২০২৬
পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, অঙ্ক গোপন
ছবি

সোমবার মজুরি বোর্ডের সভার পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বোর্ডের সৈয়দ আজাদ সোবহানি -ছবি সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা প্রকাশ করেনি নিম্নতম মজুরি বোর্ড। আলোচনা শেষ হওয়ার আগে প্রস্তাবের অঙ্ক প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।্#ী২০;

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় শ্রম ভবনে বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ লিখিতভাবে তাদের প্রস্তাব জমা দেয়। সভা শেষে বিকেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, মালিক ও শ্রমিকপক্ষ উভয়েই প্রস্তাবগুলো পর্যালোচনা করে প্রয়োজনে সংশোধিত প্রস্তাব দিতে পারবে। আলোচনা শেষ না হওয়ায় এখনই কোনো সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।

মালিকপক্ষের প্রস্তাব ১৪ হাজার থেকে ১৪ হাজার ৩০০ টাকা বলে গণমাধ্যমে প্রচারিত তথ্যের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এ অঙ্ক একেবারেই অবাস্তব। তবে মালিকপক্ষের প্রকৃত প্রস্তাবের পরিমাণ তিনি প্রকাশ করেননি। তাঁর ভাষ্য, আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে কোনো অঙ্ক জানানো হবে না। এতে কোনো পক্ষের মধ্যে বিভ্রান্তি বা অযথা উত্তেজনা তৈরি হতে পারে। এ বিষয়ে বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে।

চেয়ারম্যান বলেন, মজুরি বোর্ড ঢাকা, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, বড় ও মাঝারি কারখানা পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। সেসব তথ্য সভায় উপস্থাপন করা হয়েছে। তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের স্বার্থের পাশাপাশি শিল্পের সক্ষমতা ও দেশের সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়েই মজুরি নির্ধারণের কাজ চলছে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষের দেওয়া প্রস্তাব গ্রহণযোগ্য নয়। এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছিল। শ্রমিকপক্ষের যুক্তি, চার সদস্যের একটি পরিবারের খাদ্য, পুষ্টি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনে মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে।

মালিকপক্ষের প্রস্তাব নিয়ে আলোচনা স্থগিত রয়েছে কি না, এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। আলোচনা শেষ হলে বোর্ডের সিদ্ধান্ত জানানো হবে। নিয়ম অনুযায়ী সাত দিন পরপর সভা হওয়ার কথা থাকলেও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় স্বল্প সময়ের ব্যবধানে পরবর্তী সভা করার চেষ্টা চলছে। প্রয়োজনে মঙ্গলবারও সভা হতে পারে। বোর্ডের আইনগত মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

শিল্পাঞ্চলে চলমান অস্থিরতা ও ভাঙচুরের বিষয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার ঘটনা ঘটছে, তা অস্বীকার করার সুযোগ নেই। শ্রমিকেরা তাঁদের ন্যায্য দাবি যৌক্তিক ও বৈধ উপায়ে জানাচ্ছেন। তবে রাস্তায় গাড়ি ভাঙচুরের মতো ঘটনা কোনো ন্যায্য দাবিদার শ্রমিকের কাজ হতে পারে না।

সভায় উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব। এ ছাড়া মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও অতিরিক্ত সিনিয়র সচিব নূর মোহাম্মদ আমিন এবং শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশেদুল আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন চলছে। শ্রমিকদের আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। ২০২৩ সালের সর্বশেষ মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ ২০ হাজার ৩৯৩ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিলেও মালিকপক্ষ প্রস্তাব করেছিল ১০ হাজার ৪০০ টাকা। পরে আন্দোলনের মুখে মালিকপক্ষ ১২ হাজার ৫০০ টাকার প্রস্তাব দেয়, যা চূড়ান্ত হয়।
সানা/আপ্র/২৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ইউনূসের
২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধ ও অপরাধীদের বিচারের দাবি ইউনূসের

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগ বন্ধ এবং হামলাকারীদের দ্রুত ব...

গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ পাওনা পরিশোধের দাবি
২৩ নভেম্বর ২০২৬

গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ পাওনা পরিশোধের দাবি

গ্রামীণফোনের ২০১০ থেকে ২০১২ সালের শ্রমিক অংশগ্রহণ তহবিল ও শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ পরিশোধে বিলম্বে...

শিকাগোর প্রাণকেন্দ্রে খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন
২৩ নভেম্বর ২০২৬

শিকাগোর প্রাণকেন্দ্রে খালেদা জিয়ার নামে সড়ক উদ্বোধন

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি...

আওয়ামী লীগ নিষিদ্ধে ইইউর অবস্থান নেই, জবাবদিহির তাগিদ
২৩ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ নিষিদ্ধে ইইউর অবস্থান নেই, জবাবদিহির তাগিদ

‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো অবস্থান নেই বলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই