গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৩৮ এএম ২০২৬
সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের (এমপি) পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে শূন্য হয়েছে।  

আজ দুপুর ২টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এর আগে তাকে পদত‍্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে লিখিতভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে বলে আজ দুপুরে জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং।

প্রেস উইং জানিয়েছে, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।

গতকাল বুধবার একই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এ ছাড়া তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে। এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তৈরি হয়েছিল।

কেএমএএ/আপ্র/২৫.০৯.২০২৬

সংশ্লিষ্ট খবর

বিসিএসে সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার
০১ অক্টোবর ২০২৬

বিসিএসে সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদপড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে...

কনটেইনার লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা
০১ অক্টোবর ২০২৬

কনটেইনার লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা

শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন। ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন দুই থেকে আড়াই...

বিমানের তিন পরিচালকসহ চার কর্মকর্তাকে সকালে বদলির পর বিকেলেই স্থগিত
০১ অক্টোবর ২০২৬

বিমানের তিন পরিচালকসহ চার কর্মকর্তাকে সকালে বদলির পর বিকেলেই স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের তিন পরিচালকসহ চার কর্মকর্তাকে সকালে বদলি ও পদায়ন করার পর বিকেল...

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
০১ অক্টোবর ২০২৬

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বৈরাচার ও গুপ্ত আবার এক হয়েছে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার ফেনীর ফুলগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে