গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা দুই লাখ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৩৯ এএম ২০২৬
বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা দুই লাখ
ছবি

ছবি সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে এক ডিলার ও এক খুচরা বিক্রেতাকে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে জব্দ করা সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে উপজেলার বাথুলী ও বারবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। অভিযানকালে সরকারি মূল্য তালিকার তোয়াক্কা না করে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করায় সেলিম এন্টারপ্রাইজ ও আনোয়ার এন্টারপ্রাইজকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে বাথুলী এলাকার আনোয়ার এন্টারপ্রাইজের গোডাউনে মজুত রাখা বিপুল পরিমাণ সিলিন্ডার জব্দ করা হয়।

এর আগে একই দিনে সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে এক ভার্চ্যুয়ালি বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশ দেন। দেশে এলপিজির পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কোথাও যেন কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম নেওয়া না হয়, তা খতিয়ে দেখতে তিনি ডিসিদের প্রতি আহ্বান জানান। মন্ত্রীর এ নির্দেশনার পর থেকেই মাঠপর্যায়ে তৎপর হয়ে ওঠে প্রশাসন।

এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার বিক্রির সুনির্দিষ্ট অপরাধে ডিলার ও খুচরা বিক্রেতাকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সিলিন্ডারগুলো সরকার নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকা মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।

এসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অ্যাথলেট হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা
০১ অক্টোবর ২০২৬

অ্যাথলেট হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা

অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্...

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
০১ অক্টোবর ২০২৬

এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

এমপি পদ থেকে ফেরদৌসি আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তা...

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
০১ অক্টোবর ২০২৬

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। প...

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী
০১ অক্টোবর ২০২৬

প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 15 ঘন্টা আগে