গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২২ আগস্ট ২০২৬

মেনু

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:০৩ এএম ২০২৬
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
ছবি

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তাঁর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। ভারতীয় সংবাদমাধ্যমে আগামী ২৩ থেকে ২৫ আগস্ট প্রধানমন্ত্রীর নয়াদিল্লি সফরের খবর প্রকাশের পর শুক্রবার (২১ আগস্ট) তিনি এ কথা জানান।

বার্তা সংস্থা রয়টার্সকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, দিল্লি সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামির প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

এর আগে শুক্রবার ভারতের সংবাদমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ২৩ থেকে ২৫ আগস্ট নয়াদিল্লি সফর করতে পারেন। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এটি হলে হবে প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর। দুই দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে এ সফর নিয়ে আলোচনা চলছিল।

তবে সফরের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা চললেও ঢাকার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সফর নিয়ে ভারতের পক্ষ থেকে বলার মতো কোনো নতুন তথ্য নেই বলে জানিয়েছেন।

এদিকে শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরের প্রস্তুতির ইঙ্গিত দেওয়া একটি বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে শনিবার রাষ্ট্রপতি ভবনের নিয়মিত প্রহরী পরিবর্তনের অনুষ্ঠান বাতিলের কথা জানানো হয়েছিল। কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কথা উল্লেখ করা হয়েছিল বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর আসে। পরে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর নিয়ে অনিশ্চয়তার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠেছে শেখ হাসিনার প্রত্যর্পণ। ২০২৪ সালের গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। ঢাকা তাঁকে দেশে ফেরত পাঠানোর জন্য দিল্লির কাছে বারবার অনুরোধ করে আসছে। ভারত জানিয়েছে, প্রত্যর্পণের অনুরোধটি তারা পরীক্ষা করছে।

গত ৫ আগস্ট জুলাই গণআন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে নয়াদিল্লি থেকে শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেওয়ার পর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি হয়। ওই ঘটনায় ঢাকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। এরপর প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য আরো অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন বলে বাংলাদেশের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়।

গত ১০ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকেও শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে অবস্থানরত অন্যান্য পলাতক আসামিদের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানায়।

এর আগে ১৪ আগস্ট কূটনৈতিক সূত্রের বরাতে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য তারিখ ২২ থেকে ২৩ আগস্ট হতে পারে। তবে শেখ হাসিনার বিষয়টি সফরের সময়সূচি ও পরিবেশকে প্রভাবিত করছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছিল।

বিএনপি ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর থেকেই ভারতীয় সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরকার গঠনের পরপরই দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। একই সঙ্গে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে প্রধানমন্ত্রী ব্রিকসের ওই অনুষ্ঠানে যোগ দেবেন কি না, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট ঘোষণা আসেনি। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যে দ্বিপক্ষীয় সফরকেই তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে ঘিরে এখন মূলত তিনটি বিষয় সামনে রয়েছে-শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত অন্যান্য পলাতক আসামিদের বিষয়ে ভারতের অবস্থান এবং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার জন্য অনুকূল কূটনৈতিক পরিবেশ তৈরি। এসব বিষয়ে দিল্লির অবস্থান স্পষ্ট হওয়ার পরই সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।
সানা/আপ্র/২২/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ঢাকা মেডিকেলে গৃহকর্মীর লাশ: স্বামী-স্ত্রীসহ তিনজন কারাগারে
২২ আগস্ট ২০২৬

ঢাকা মেডিকেলে গৃহকর্মীর লাশ: স্বামী-স্ত্রীসহ তিনজন কারাগারে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে গৃহকর্মী মীম আক্তারের লাশ ফেলে পালানোর ঘটনায় গ্রেফত...

জুলাই জাদুঘরে ভিড়, টিকিট-সময় নিয়ে ভোগান্তি
২২ আগস্ট ২০২৬

জুলাই জাদুঘরে ভিড়, টিকিট-সময় নিয়ে ভোগান্তি

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও বিভিন্ন স্মারক দেখতে রাজধানীর শেরেবাংলা নগরের জুলাই গণঅভ্যুত্থান স্মৃত...

গ্যাস সংকটে সাড়ে পাঁচ মাস ধরে বন্ধ সিইউএফএল
২২ আগস্ট ২০২৬

গ্যাস সংকটে সাড়ে পাঁচ মাস ধরে বন্ধ সিইউএফএল

গ্যাস সংকটে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ইউরিয়া সার কারখানা চিটাগাং ই...

কলেবর বাড়ল মন্ত্রিসভার, শপথ নিলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী
২২ আগস্ট ২০২৬

কলেবর বাড়ল মন্ত্রিসভার, শপথ নিলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার কলেবর বাড়ল। নতুন করে চার মন্ত্রী ও দুই প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই জরিপে সরকারের সঠিক মূল্যায়ন হয়েছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে