গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মেনু

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৮ পিএম, ২১ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:০১ এএম ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
ছবি

ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (২১ আগস্ট) জাতীয় সংসদের সভাকক্ষ থেকে বের হওয়ার পর প্রধানমন্ত্রী দল ও নিজের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানান।

এর আগে সংসদের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরপরই প্রধানমন্ত্রী লাল গোলাপ দিয়ে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। পরে তাঁকে সঙ্গে নিয়ে সংসদ লবিতে যান সরকারপ্রধান। সেখানে আবারও বড় ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি সহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে মির্জা ফখরুল প্রধানমন্ত্রীকে সামনে এগিয়ে যেতে বললে তারেক রহমান বলেন, “আপনি আগে যান।”

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ লবি থেকে নিজের কক্ষে যান। প্রধানমন্ত্রীও সেখানে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদ সদস্যরাও মির্জা ফখরুলের কক্ষে গিয়ে তাঁকে অভিনন্দন জানান।

ত্রয়োদশ সংসদ গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুই কক্ষের একটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যটিতে সালাহউদ্দিন আহমদ বসতেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল কিছু সময় নিজের কক্ষে অবস্থান করেন। এ সময় সংসদের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁর কাছে গিয়ে অভিনন্দন জানান।

কক্ষ থেকে বের হওয়ার সময় ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে করমর্দন করে বিদায় নেন দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাওয়া মির্জা ফখরুল।

২৫৫ ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দীর্ঘ সাড়ে তিন দশক পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার সংসদ সদস্যরা ভোট দেন। জাতীয় সংসদের সভাকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। ভোট পড়েছে ৩৪৩টি। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

১৬৭ ভোটের ব্যবধানে জয়ী হয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সানা/আপ্র/২১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঢাকা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট
২১ আগস্ট ২০২৬

ঢাকা বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৪ আগস্ট

অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্...

মেসের বাজার নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে পলিটেকনিক ছাত্র নিহত
২১ আগস্ট ২০২৬

মেসের বাজার নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে পলিটেকনিক ছাত্র নিহত

ঝিনাইদহ শহরে মেসের বাজার ও খাবার-দাবার নিয়ে বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে কাউসার নামে এক পলিটেকনিক...

২৫৫ ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি
২০ আগস্ট ২০২৬

২৫৫ ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি...

নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী ও এমপিদের অভিনন্দন
২০ আগস্ট ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী ও এমপিদের অভিনন্দন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি ঘোষণার পর পরই তুমুল করতালি দিয়ে সংসদ সদস্যর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই জরিপে সরকারের সঠিক মূল্যায়ন হয়েছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে